
মিহির সরকার, আদমদীঘিঃ বগুড়া পুলিশ সুপার এর দিকনির্দেশনায় আদমদীঘি থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে নিয়মিত মামলা, গ্রেফতারি পরোয়ানা ও মাদকবিরোধী অভিযানে মোট ৭ জন আসামিকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (৭ই জুন ২০২৬) আদমদীঘি থানা পুলিশ পৃথক পৃথক অভিযান পরিচালনা করে নিয়মিত মামলার এজাহারভুক্ত আসামি রিপন (৩৮), পিতা- নিখিল, মো. আসাদুল ইসলাম (৩৫), পিতা- হামিদুল ইসলাম এবং মো. শাহিন (৩৫)-কে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ৫০০ মিলিলিটার কেরু মদ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত তিনজনের বাড়ি উপজেলার পারইল এলাকায়।
এছাড়া পৃথক অভিযানে জিআর ওয়ারেন্টভুক্ত আসামি আব্দুর রহমান, পিতা- চান্দু প্রামাণিক, সাং- সান্তাহার স্টেশন কলোনী; মো. সম্রাট, পিতা- বোরহান হোসেন, সাং- সান্তাহার ইয়ার্ড কলোনী এবং গোলাম রব্বানী, পিতা- আফসার আলী, সাং- সিংগাহারকে গ্রেফতার করা হয়।
অপরদিকে সিআর ওয়ারেন্টভুক্ত আসামি মো. আরিফুল ইসলাম, পিতা- আফছার, সাং- নতুন বাজার, আদমদীঘিকেও গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত মোট ৭ জন আসামিকে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন শেষে পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
আদমদীঘি থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ দমন, মাদক নির্মূল এবং ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রতিবেদক 




















