১১:০০ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

সেঞ্চুরি মোটেলের ৬১০ নম্বর কক্ষ থেকে সাবেক মেম্বার বিপুলের লাশ উদ্ধার। নিখোঁজ নারী সঙ্গী

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৪:৪৫:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ বগুড়া শহরের চারমাথা এলাকায় অবস্থিত সেঞ্চুরি মোটেলের ৬১০ নম্বর কক্ষ থেকে এরুলিয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য বিপুল চন্দ্র পালের লাশ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি নিয়ে এলাকায় নানা আলোচনা-সমালোচনা চলছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বগুড়া সদর উপজেলার এরুলিয়া ইউনিয়নের সাবেক মেম্বার বিপুল চন্দ্র পাল গত শুক্রবার (৫ জুন) রাতে এক নারীকে সঙ্গে নিয়ে সেঞ্চুরি মোটেলে ওঠেন। পরদিন সকালে মোটেলের নির্দিষ্ট কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তবে তার সঙ্গে থাকা ওই নারীর কোনো খোঁজ পাওয়া যায়নি বলে জানা গেছে।
ঘটনাস্থল থেকে কিছু যৌন উত্তেজক সিরাপ ও অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়েছে বলে স্থানীয়দের মধ্যে আলোচনা রয়েছে।
এদিকে সেঞ্চুরি মোটেলকে ঘিরে দীর্ঘদিন ধরে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে বলে স্থানীয়দের দাবি। তাদের অভিযোগ,আবাসিক মোটেলটির কক্ষগুলো স্বল্প সময়ের ব্যবধানে একাধিকবার ভাড়া দেওয়া হয়। এছাড়া বিভিন্ন সময় নানা অভিযোগ উঠলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তেমন কোনো কার্যকর পদক্ষেপ চোখে পড়েনি বলে তারা দাবি করেন।
এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

আদমদীঘিতে দূর্গোৎসব উপলক্ষে পুজা উদযাপন পরিষদের প্রস্তুতি অনুষ্ঠিত

সেঞ্চুরি মোটেলের ৬১০ নম্বর কক্ষ থেকে সাবেক মেম্বার বিপুলের লাশ উদ্ধার। নিখোঁজ নারী সঙ্গী

প্রকাশিত: ০৪:৪৫:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬