১১:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

পুকুরের পানিতে ডুবে মকবুল নামে এক ব্যক্তির মৃত্যু

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ১২:৪৪:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
  • ১১৭ বার পড়া হয়েছে

সুশান্ত মালাকার দুপচাঁচিয়া থেকেঃ বগুড়া দুপচাঁচিয়া উপজেলা গোবিন্দপুর ইউনিয়নের আলতাফনগর বাজার এলাকায় আম কুড়াতে গিয়ে পুকুরের পানিতে পড়ে মোঃ মকবুল হোসেন (৮৫) এর মৃত্যু হয়েছে, তিনি ওই এলাকার আলিম উদ্দিন প্রামানিক এর ছেলে বলে জনা যায়। বৃহস্পতিবার (৪ জুন) সকাল ৬ টার সময় মৃত মকবুল হোসেনের, নাতী মোঃ সেলিম ঘুম থেকে উঠে পুকুর পাড়ে গিয়ে দেখে দাদা মকবুল হোসেন মৃত অবস্থায় পুকুরে পানিতে উপর হয়ে ভেসে থাকতে দেখতে পান। নাতীর ডাক চিৎকারে পরিবারের লোকজন ও আশেপাশের লোকজন লাশ পুকুরের পানি থেকে তুলে বাড়িতে নিয়ে আসেন। স্থানীয়দের কাছ থেকে জানা যায়, মকবুল হোসেন পুকুর পাড়ে আম কুড়াতে গিয়ে অসাবধনতা বশত পুকুরের পানিতে পড়ে ডুবে মৃত্যুবরণ করেন।

দুপচাঁচিয়া থানার এসআই মোঃ মোস্তাফিজুর রহমান সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থল পরিদর্শন করেন। লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন। উক্ত মৃত্যুর বিষয়ে কারো কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মোঃ মুনছুর ইসলাম এর সঙ্গে মুঠোফোন কথা বললে তিনি পানিতে পড়ে মৃত্যু হয়েছে বিষয়টি নিশ্চিত করেন।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

আদমদীঘিতে দূর্গোৎসব উপলক্ষে পুজা উদযাপন পরিষদের প্রস্তুতি অনুষ্ঠিত

পুকুরের পানিতে ডুবে মকবুল নামে এক ব্যক্তির মৃত্যু

প্রকাশিত: ১২:৪৪:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬