০৫:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

আদমদীঘিতে মহাযোগী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান দিবস পালিত 

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৯:৪০:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
  • ৯৭ বার পড়া হয়েছে

মিহির কুমার সরকার, আদমদীঘিঃ বগুড়ার আদমদীঘি উপজেলা সদরের তালসন লোকনাথ মন্দিরে সাধক, আধ্যাত্মিক গুরু, শিবকল্পতরু ত্রিকালদর্শী মহাযোগী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান দিবস ধর্মীয় ভাবগাম্ভীর্য ও নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পালিত হয়েছে।বুধবার (৩ জুন/১৯ জ্যৈষ্ঠ) দিনব্যাপী এ আয়োজনের উদ্যোগ নেয় তালসন লোকনাথ সংঘ। অনুষ্ঠানসূচিতে ছিল পূজা-অর্চনা,মন্ত্রজপ,শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ,নামকীর্তন, বাবা লোকনাথ ব্রহ্মচারীর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা সভা এবং ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ।আয়োজনে অংশ নেওয়া ভক্তবৃন্দ গভীর শ্রদ্ধা ও ভক্তিভরে স্মরণ করেন তপস্বী জীবন,ধ্যান-সাধনা ও মানবকল্যাণমুখী ধর্মীয় শিক্ষার জন্য সুপরিচিত মহাযোগী বাবা লোকনাথকে।আয়োজক কমিটির নেতৃবৃন্দ জানান,বাবা লোকনাথ ব্রহ্মচারী ১১৩৭ বঙ্গাব্দের ১৮ই ভাদ্র শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী তিথিতে পশ্চিমবঙ্গের বারাসাত জেলার চৌরাশি চাকলায় লোকনাথ ঘোষাল নামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ছিলেন রামনারায়ণ ঘোষাল এবং মাতা কমলাদেবী। দীর্ঘ তপস্যা,ধ্যান ও আধ্যাত্মিক সাধনার মাধ্যমে তিনি ‘বাবা লোকনাথ’ নামে সর্বজন পরিচিতি লাভ করেন।
১২৯৭ বঙ্গাব্দের ১৯ জ্যৈষ্ঠ, ইংরেজি ১৮৯০ সালের ৩ জুন তিনি মহাপ্রয়াণ করেন। ভক্তদের বিশ্বাস, বাবা লোকনাথের আশীর্বাদ স্মরণ করলে জীবনের নানা বিপদ-আপদ থেকে মুক্তি পাওয়া যায়। “রণে, বনে, জলে, জঙ্গলে—যেখানেই বিপদে পড়ো, আমাকে স্মরণ করো”—এই বিশ্বাসকে ধারণ করেই প্রতিবছরের মতো এবারও তিরোধান দিবসের আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা।
ধর্মীয় আবহ, ভক্তিমূলক পরিবেশ এবং ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনব্যাপী অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

একটু বৃষ্টিতেই পাকুল্লা হাটে জলাবদ্ধতা ময়লা-দুর্গন্ধযুক্ত পানিতে দুর্ভোগ,ক্ষতিরমুখে পথচারী ব্যবসায়ীরা 

আদমদীঘিতে মহাযোগী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান দিবস পালিত 

প্রকাশিত: ০৯:৪০:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬