১২:০৬ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

গাবতলীতে আটোচালক রাকিবের ঝুলন্ত মরদেহ উদ্ধার,এলাকায় চাঞ্চল্য 

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৩:৪৩:২০ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬
  • ৯৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ বগুড়ার গাবতলী উপজেলার সুখানপুকুর ইউনিয়নের মহিষবাথান পশ্চিমপাড়া গ্রাম থেকে রাকিব (৩২) নামের এক আটোচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩১শে মে) সকালে শশুরবাড়ির পাশের একটি জাম্বুরা গাছে তার মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।নিহত রাকিব সোনাতলা উপজেলার দিগদাইর ইউনিয়নের কর্পুর গ্রামের হায়দার আলীর ছেলে। তিনি পেশায় একজন আটোচালক ছিলেন। বর্তমানে তিনি গাবতলী উপজেলার মহিষবাথান পশ্চিমপাড়া এলাকায় বসবাস করতেন। পারিবারিক সূত্রে জানা গেছে,তার সংসারে এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়,সকালে বাড়ির পাশের একটি জাম্বুরা গাছে রাকিবের মরদেহ ঝুলতে দেখে এলাকা বাসীর মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে খবর পেয়ে গাবতলী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।গাবতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান,পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে প্রাথমিক ভাবে জানাগেছে,নিহত ব্যক্তি মাদকাসক্ত ও ভবঘুরে স্বভাবের ছিলেন। ধারণা করা হচ্ছে,সবার অগোচরে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।তবে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ বিষয়টি তদন্ত করছে

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

আদমদীঘিতে দূর্গোৎসব উপলক্ষে পুজা উদযাপন পরিষদের প্রস্তুতি অনুষ্ঠিত

গাবতলীতে আটোচালক রাকিবের ঝুলন্ত মরদেহ উদ্ধার,এলাকায় চাঞ্চল্য 

প্রকাশিত: ০৩:৪৩:২০ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬