
গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া গাবতলীর বাগবাড়ীতে নানা কর্মসূচীর মাধ্যমে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী পালন করা হয়েছে। শনিবার ৩০মে/২৬ উদযাপন কমিটি আয়োজিত বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালুর নেতৃত্বে বিভিন্ন কর্মসুচীর মাধ্যমে শাহাদৎ বার্ষিকী পালন করা হয়। কর্মসুচীর মধ্য ছিল, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ জিয়া ও খালেদা জিয়ার প্রতিকৃতিত্বে পুস্পমাল্য অপর্ন, কোরানখানি, জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে ফ্রি চিকিৎসা ও ঔষধ বিতরণ, স্থানীয় কলেজ মাঠে দোয়া মাহফিল, খাদ্য (চাল) এবং নগদ অর্থ বিতরণ করা হয়। জেলা বিএনপির বিজ্ঞান ও প্রযক্তি বিষয়ক সম্পাদক এবং নশিপুর ইউপির চেয়ারম্যন প্রকৌশলী রোকন তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ৩০মে/২৬ উদযাপন কমিটির আহবায়ক ও সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু। অন্যান্যদের মধ্যে ছিলেন শহীদ জিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারঃ) আব্দুল বারী, কাগইল ইউপির সাবেক চেয়ারম্যান আগা নিহাল বিন জলিল তপন, উপজেলা যুবদলের আহবায়ক আরিফুর রহমান মজনু, আন্জু মেম্বারসহ অনেকে। অপর দিকে উপজেলা বিএনপি আয়োজিত জয়ভোগা মাদ্রাসা মাঠে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক আশরাফ হোসেনের সভাপতি প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানয়ি সংসদ সদস্য মোরশেদ মিল্টন। আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, সাংগঠনিক সম্পাদক মমিনুল হাসান মমিন, সাহাদত হোসেন খান সাগরসহ বিএনপি ও অঙ্গদলের নেতৃবৃন্দ। দোয়া মাহফিল শেষে জয়ভোগা হাফিজিয়া মাদ্রাসায় একটি ছাগল দেয়া হয়।
এ ছাড়া পৌর বিএনপির উদ্যোগে সাবেক মেয়র সাইফুল ইসলাম এর নেতৃত্বে গাবতলী কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল ও কুরবানীর গোস্ত বিতরণ করা হয়। এতে অংশ নেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আঃ রহিম পিন্টু, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, তাজুল ইসলামসহ বিএনপি ও অঙ্গদলের নেতৃবৃন্দ।

প্রতিবেদক 




















