১২:০৮ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

ঈদুল আজহায় দেশবাসীকে সোনাতলার সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের শুভেচ্ছা

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৬:৫২:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সোনাতলা উপজেলা ও সোনাতলা পৌরসভা সহ দেশবাসীর প্রতি আন্তরিক শুভেচ্ছা। ঈদ মোবারক জানিয়েছেন সংবাদ আজকাল অনলাইন পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং সোনাতলা পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব জাহাঙ্গীর আলম নান্নু। বুধবার (২৭শে মে) গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন। একই সঙ্গে ঈদুল আজহার ত্যাগ ও কুরবানির শিক্ষা ব্যক্তি,সমাজ ও রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়নের আহ্বান জানান।বিবৃতিতে তিনি আরো বলেন,পবিত্র ঈদুল আজহা মুসলিম জাতির জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও মহিমান্বিত একটি ধর্মীয় উৎসব। হযরত ইব্রাহিম (আঃ) হযরত হাজেরা (আঃ) এবং হযরত ইসমাইল (আঃ)-এর অনন্য ত্যাগ,আনুগত্য ও আল্লাহর প্রতি নিঃশর্ত আত্মসমর্পণের স্মৃতিকে ধারণ করেই উদযাপিত হয় এই মহান ঈদ।তিনি বলেন,ঈদুল আজহা কেবল পশু কুরবানির মধ্যেই সীমাবদ্ধ নয় বরং মানুষের অন্তরের হিংসা,অহংকার,লোভ ও স্বার্থপরতাকে ত্যাগ করে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের শিক্ষাই এই ঈদের মূল প্রতিপাদ্য। সমাজে ভ্রাতৃত্ববোধ,সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ঈদুল আজহার শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বর্তমান সময়ে সমাজে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখতে সবাইকে একযোগে কাজ করতে হবে। ঈদের আনন্দ ধনী-গরিব নির্বিশেষে সবার মাঝে ছড়িয়ে দিতে বিত্তবানদের এগিয়ে আসারও আহ্বান জানান তিনি।তিনি আরো বলেন,ত্যাগের মহান আদর্শে উদ্বুদ্ধ হয়ে আমাদের উচিত দেশ,সমাজ ও মানবকল্যাণে আত্মনিয়োগ করা। ঈদুল আজহার প্রকৃত শিক্ষা হৃদয়ে ধারণ করতে পারলেই একটি সুন্দর,মানবিক ও বৈষম্যহীন সমাজ গড়ে তোলা সম্ভব।সবশেষে সংবাদ আজকাল অনলাইন পত্রিকার পক্ষ থেকে দেশবাসীর সুখ,শান্তি, সমৃদ্ধি,সুস্বাস্থ্য ও নিরাপদ জীবন কামনা করে সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও মোবারকবাদ জানান সাবেক এই মেয়র।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

আদমদীঘিতে দূর্গোৎসব উপলক্ষে পুজা উদযাপন পরিষদের প্রস্তুতি অনুষ্ঠিত

ঈদুল আজহায় দেশবাসীকে সোনাতলার সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের শুভেচ্ছা

প্রকাশিত: ০৬:৫২:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬