১২:০৪ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

বাড়িয়াহাট স্কুলের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর,উন্নয়নের প্রতিশ্রুতি প্রতিমন্ত্রী শাহে আলমের

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৪:২৯:০৫ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে

সুশান্ত কর্মকার,বড়িয়াহাটঃ বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলার সৈয়দপুর ইউনিয়নের বড়িয়াহাট হাবিবপুর স্কুল অ্যান্ড কলেজে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম (এমপি)।সোমবার (২৫ মে) বিকেলে ভিত্তিপ্রস্তর স্থাপনের পর তিনি বিদ্যালয় প্রাঙ্গণে দুটি বৃক্ষরোপণ করেন। পরে স্কুল মাঠে হাবিবপুর স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রতিমন্ত্রী সৌখিন চেয়ার সরিয়ে সাধারণ চেয়ারে বসেন,যা উপস্থিতদের মধ্যে ইতিবাচক আলোচনার জন্ম দেয়।আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি সাকুল ইসলাম সিমান্ত। অনুষ্ঠানে নবম শ্রেণির ছাত্রী সাহানুর জাহান মানপত্র পাঠ করেন। এমপি নির্বাচিত হওয়ার পর এবং প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর এই প্রথম তিনি পতাকাবাহী গাড়িতে অনুষ্ঠান স্থলে উপস্থিত হন বলে জানা যায়।
অনুষ্ঠানে সৈয়দপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহমুদ হোসেন তৌফিক বলেন,দীর্ঘদিন ধরে এ এলাকার মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত। এলাকার অনেক সড়ক চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এসব সমস্যা সমাধানে সরকারের সহযোগিতা কামনা করেন তিনি।প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন,বগুড়ার সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমান যা বলেন,তা বাস্তবায়ন করে দেখান।তিনি বড়িয়াহাট-আমঝুপি সড়ক সংস্কার ও রহবল সড়ক চার লেনে উন্নীত করার পরিকল্পনার কথা তুলে ধরেন।এছাড়া বগুড়া বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করে বিমানঘাঁটিতে রূপান্তরের কাজ শুরু হয়েছে বলেও জানান তিনি। একই সঙ্গে বগুড়ায় বহুমাত্রিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা সহ বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার কথাও তুলে ধরেন।
বক্তব্যের একপর্যায়ে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি জানতে চান,কেউ পাইলট হতে চায় কি না। এ সময় সপ্তম ও অষ্টম শ্রেণির তিনজন শিক্ষার্থী দাঁড়িয়ে নিজেদের আগ্রহ প্রকাশ করলে উপস্থিতদের মধ্যে উৎসাহের পরিবেশ সৃষ্টি হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার ইউএনও জিয়াউর রহমান,থানার অফিসার ইনচার্জ শাহিনুজ্জামান,উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। এছাড়াও সৈয়দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান মোল্লা সহ ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়া বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষ শাহজাহান আলী মণ্ডল উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের শেষাংশে প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর পরিবারের জন্য দোয়া কামনা করেন

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

আদমদীঘিতে দূর্গোৎসব উপলক্ষে পুজা উদযাপন পরিষদের প্রস্তুতি অনুষ্ঠিত

বাড়িয়াহাট স্কুলের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর,উন্নয়নের প্রতিশ্রুতি প্রতিমন্ত্রী শাহে আলমের

প্রকাশিত: ০৪:২৯:০৫ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬