১২:০৭ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

দুপচাঁচিয়ায় ৯০ বছরের এক বৃদ্ধের লাশ উদ্ধার

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৪:৩১:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

সুশান্ত মালাকার দুপচাঁচিয়া থেকেঃ বগুড়া দুপচাঁচিয়া উপজেলার তালোড়ায় ময়েজ উদ্দিন প্রাং(৯০) নামের এক বৃদ্ধের লাশ রোববার (২৪ মে) সকালে উদ্ধার করেছে পুলিশ। নিহত ময়েজ উদ্দিন তালোড়া পৌর এলাকার পগুইল মৃত কবেজ উদ্দিনের ছেলে।

জানাযায় গত ২৩মে শনিবার দুপুরের পর হতে ময়েজ উদ্দিন কে তার গ্রামে দেখা যায়নি। রোববার সকালে তালোড়া পৌর এলাকার সাবলা মহল্লার শ্মশান ঘাট এর অদুরে নাগর নদের বেড়ি বাঁধ এলাকায় স্থানীয় লোকজন একটি লাশ পড়ে থাকা অবস্থায় দেখতে পায়। খবর পেয়ে দুপচাঁচিয়া থানা পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে সুরত হাল রিপোর্ট তৈরি করেন এবং তার পরিচয় সনাক্ত করেন।নিহতের ছেলে মোঃ মাসুদ প্রাং জানান, তার বাবা বয়সের ভারে দুর্বল ও মানসিক ভারসাম্যহীন ছিল। এর আগেও তিনি বাড়ি থেকে বের হয়ে গিয়ে তার তিন ভাইয়ের যে কোন এক ভাইয়ের বাড়িতে থাকতো। পরদিন সকালে আবার তাকে দেখা যেত। ঘটনার দিন দুপুরে তিনি বাড়ি থেকে বের হয়ে গিয়ে রাতে আর ফিরেনি। তার ধারণা অন্য কোনো ভাইয়ের বাড়িতে আছে। কিন্তু রোববার ২৪মে সকালে খবর পেয়ে সাবলা শ্মশান এলাকায় নাগর নদের বেড়ি বাঁধ এলাকায় গিয়ে তার বাবাকে মৃত অবস্থা দেখতে পায়। তার ধারণা বাঁধ থেকে পড়ে গিয়ে উঠতে না পারায় তিনি মারা গেছেন।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজমিলুর রহমান জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

আদমদীঘিতে দূর্গোৎসব উপলক্ষে পুজা উদযাপন পরিষদের প্রস্তুতি অনুষ্ঠিত

দুপচাঁচিয়ায় ৯০ বছরের এক বৃদ্ধের লাশ উদ্ধার

প্রকাশিত: ০৪:৩১:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬