০৫:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

দল নয়,প্রতিটি নাগরিকের সমান সুরক্ষা নিশ্চিত করবে পুলিশ,আইজিপি আলী হোসেন ফকির

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৩:১৩:৩২ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

বিকাশ স্বর্ণকার, বগুড়াঃ বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির বলেছেন,জনগণকে আইনি সুরক্ষা দেওয়া পুলিশের অন্যতম প্রধান দায়িত্ব। সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে এবং বিভেদমূলক রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে।শনিবার (২৩ই মে) বিকেল ৫টায় বগুড়ার আদমদীঘিতে কমিউনিটি পুলিশিং,বিট পুলিশিং ও সুধী সমাবেশ এবং আদমদীঘি থানার নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।আইজিপি বলেন,সমাজে নৈতিকতার অবক্ষয় ঘটেছে। একজনকে রাজাকার,আরেকজনকে ফ্যাসিস্ট আখ্যা দিয়ে বিভাজন সৃষ্টি না করে সবাইকে সহনশীল হতে হবে। সমাজব্যবস্থাকে সুস্থ রাখতে পারস্পরিক শ্রদ্ধাবোধ অত্যন্ত জরুরি।তিনি বলেন, আমরা নিজের ভুল না দেখে অন্যের সমালোচনায় বেশি ব্যস্ত থাকি।একটি পরিবারের পাঁচ সন্তানের সবাই যেমন একরকম হয় না,তেমনি সমাজেও কেউ বিপথগামী হলে তাকে কাউন্সেলিং ও সহযোগিতার মাধ্যমে সুপথে ফিরিয়ে আনার চেষ্টা করতে হবে।পুলিশ সদস্যদের উদ্দেশ্যে আইজিপি বলেন, ব্যক্তিগত ভাবে রাজনৈতিক মত বা দল থাকতে পারে, তবে সেটি ভোটাধিকার প্রয়োগের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। দায়িত্ব পালনকালে পুলিশের মূল কাজ হবে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা।
তিনি অভিযোগ করে বলেন, ক্ষমতার প্রভাব খাটিয়ে ফুটপাত,বাসস্ট্যান্ডসহ বিভিন্ন বিষয় নিয়ে দলাদলি ও বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে। এসব কর্মকাণ্ড থেকে সবাইকে বেরিয়ে আসার আহ্বান জানান তিনি।
আইজিপি আরও বলেন, দেশের প্রতিটি নাগরিককে সমানভাবে সুরক্ষা দেওয়া পুলিশের নৈতিক দায়িত্ব।
অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান পিপিএম,স্থানীয় সরকারের বগুড়া জেলার উপ-পরিচালক রাজিয়া সুলতানা এবং উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম।এসময় আরও উপস্থিত ছিলেন আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া, সান্তাহার রেলওয়ে থানার ওসি হাবিবুর রহমান, সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফরিদ, আদমদীঘি শাখার কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিংয়ের সভাপতি মোতালেব হোসেন,সাধারণ সম্পাদক গোলাম মোস্তফাসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

একটু বৃষ্টিতেই পাকুল্লা হাটে জলাবদ্ধতা ময়লা-দুর্গন্ধযুক্ত পানিতে দুর্ভোগ,ক্ষতিরমুখে পথচারী ব্যবসায়ীরা 

দল নয়,প্রতিটি নাগরিকের সমান সুরক্ষা নিশ্চিত করবে পুলিশ,আইজিপি আলী হোসেন ফকির

প্রকাশিত: ০৩:১৩:৩২ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬