
মুহাম্মাদ আবু মুসাঃ বৃহস্পতিবার (২১মে/২৬) বগুড়া জেলা পরিষদ এর প্রশাসকের কক্ষে ২২টি ধর্মীয়, শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানে ৩৮লাখ টাকার চেক বিতরণ করেছেন জেলা পরিষদের প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকির। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (অঃ দাঃ) মৌসুমী হক, প্রশাসনিক কর্মকর্তা মিজানুর রহমান, প্রধান সহকারী শফিকুল ইসলাম বাদশা, হিসাব রক্ষক খায়রুল ইসলাম, অফিস সহকারী কাম কম্পিউটার আব্দুল অজিদসহ জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের প্রধান ও সহকারীগণ। চেক বিতরণকালে জেলা পরিষদের প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকির বলেন,
বিএনপি সরকার থাকলে দেশের উন্নয়ন হয়। বিএনপি দেশের মানুষের জন্য কাজ করে। তিনি বলেন, দেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান দিন রাত পরিশ্রম করছেন। পরিশেষে তিনি (জাকির) উন্নয়নের ধারা অব্যহত রাখতে বর্তমান সরকার ও জিয়া পরিবারের জন্য দোয়া এবং সকলের সহযোগিতা চান।

প্রতিবেদক 




















