
সুশান্ত মালাকার দুপচাঁচিয়া থেকেঃ বগুড়া দুপচাঁচিয়া উপজেলার তালোড়া বন্দর নগর কবিতা সংসদের ২৬৪তম মাসিক সাহিত্য আড্ডা ও আসন্ন ঈদ পুনর্মিলনীর প্রস্তুতিমূলক আলোচনা সভা (২০মে) বুধবার সকাল ১০ টায় সংসদের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সংসদের সভাপতি আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন সেলিম মুন্সির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোমিন ইসলাম শাওনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সাহিত্য চর্চা, সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা এবং ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় বক্তব্য রাখেন সংসদের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোঃ মুখলেছার রহমান। মোঃ আফজাল হোসেন, মোঃ আরাফাত হোসেন, দিনেশ চন্দ্র শীল, মোঃ আব্দুল কাদের চৌধুরী দুলাল, মোঃ আবু বকর সিদ্দীক, মোঃ আব্দুল মজিদ হারুন, আহসান হাবিবসহ উপস্থিত সদস্যবৃন্দ। বক্তারা সাহিত্য চর্চার ধারা অব্যাহত রাখা, নতুন প্রজন্মকে সংসদের সঙ্গে যুক্ত করা এবং ঈদ পুনর্মিলনীকে সফল করার ওপর গুরুত্বারোপ করেন। সভায় সর্বসম্মতিক্রমে ঈদ পুনর্মিলনীর তারিখ, স্থান ও কর্মসূচি চূড়ান্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়।

প্রতিবেদক 




















