০২:৩১ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

ঘরে বসেই মিলবে ভূমি সেবাঃ ইউএনও স্বীকৃতি প্রামাণিক 

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ১২:২৫:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

বিকাশ স্বর্ণকার,সোনাতলাঃ “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ”প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার সোনাতলায় ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।উপজেলা সহকারী কমিশনার (ভূমি)-এর সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামাণিক।এসময় আরও উপস্থিত ছিলেন পৌর প্রকৌশলী হুমায়ন আহমেদ, পৌর বিএনপির সভাপতি আবু নাসের ওয়াহেদ নবেল, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খান নিপু, সাংগঠনিক সম্পাদক রাজ্জাকুর ইসলাম রাজ্জাক, সেলিম রেজা বাবলা, পৌর প্রধান হিসাবরক্ষক রুহুল আমিন রাজুসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ।এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধুপুর ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা সাইফুল ইসলাম,দিগদাইড় ইউনিয়নের ভূমি উপ-সহকারী কর্মকর্তা রফিকুল ইসলাম, পাকুল্যা ইউনিয়নের ভূমি উপ-সহকারী কর্মকর্তা লিটন কবিরাজ,সদর ভূমি উপ-সহকারী কর্মকর্তা দেওয়ান সাদ উন আরাফাতসহ উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা।আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিতে সেবাগ্রহীতাসহ উপস্থিত সবাই অংশগ্রহণ করেন।প্রধান অতিথির বক্তব্যে ইউএনও স্বীকৃতি প্রামাণিক বলেন,বর্তমানে ভূমি উন্নয়ন কর দিতে জনগণকে আর অফিসে ঘুরতে হবে না। ঘরে বসেই ভূমি অ্যাপসের মাধ্যমে ভূমি সংক্রান্ত যাবতীয় তথ্য ও সেবা পাওয়া যাচ্ছে। ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে জনগণের দুর্ভোগ অনেকটাই কমে এসেছে।তিনি আরও বলেন,ভূমি সেবাকে আরও সহজ, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে সরকার নিরলসভাবে কাজ করছে।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

আদমদীঘিতে দূর্গোৎসব উপলক্ষে পুজা উদযাপন পরিষদের প্রস্তুতি অনুষ্ঠিত

ঘরে বসেই মিলবে ভূমি সেবাঃ ইউএনও স্বীকৃতি প্রামাণিক 

প্রকাশিত: ১২:২৫:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬