
স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলা উপজেলায় মাদকবিরোধী অভিযানে ২৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়া।
রোববার (১৭ মে) ডিএনসি বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল সোনাতলা উপজেলার দক্ষিণ বয়রা ও দক্ষিণ চরপাড়া এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে এ অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন সোনাতলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানাজ পারভীন।
গ্রেফতারকৃতরা হলেন— দক্ষিণ বয়রা গ্রামের মোঃ শাহ আলম (৩০), পিতা: মোঃ হবিবর রহমান এবং দক্ষিণ চরপাড়া গ্রামের মোঃ আমিনুর রহমান গোলাপ (৩২), পিতা: মোঃ রেজাউল করিম।
অভিযান চলাকালে তাদের দেহ তল্লাশি করে ২৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাহ আলমকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া আমিনুর রহমান গোলাপকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদক নির্মূলে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন।

প্রতিবেদক 




















