
আদমদিঘী (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে সড়ক দুর্ঘটনায় আলমগীর কবির (৪৬) নামে এক এনজিও ম্যানেজারের মৃত্যু হয়েছে। ১০মে রবিবার দুপুরে উপজেলার বড় আখিড়া রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলমগীর কবির ছিলেন ব্যুরো বাংলাদেশ এর সান্তাহার শাখার ম্যানেজার। তিনি রাজশাহীর নওদাপাড়ার মৃত ইসাহাক আলীর ছেলে। জানা যায়, রবিবার দুপুরে আলমগীর কবির মোটরসাইকেল চালিয়ে বড় আখিড়া রেলগেট পার হচ্ছিলেন। এ সময় সারবোঝাই একটি ট্রাক রেলগেট অতিক্রম করার সময় পিছনের দিকে চলে এলে তিনি ট্রাকের নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয় এবং চালক সেকেন্দার আলীকে আটক করা হয়েছে। আদমদীঘি থানার উপ পরিদর্শক আরাফাত জানান, নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে এবং এ ঘটনায় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

প্রতিবেদক 




















