০৫:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ায় নবজাতক হত্যাকাণ্ডে তোলপাড়,জিজ্ঞাসাবাদে মা ও বর্তমান স্বামী 

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৪:২৭:৩১ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সদর উপজেলায় লোকলজ্জার ভয়ে নবজাতক সন্তানকে গলা কেটে হত্যা করে মরদেহ পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে মা ও তার বর্তমান স্বামীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ অভিযুক্ত দুজনকে আটক করেছে।ঘটনাটি ঘটেছে সদর উপজেলার শেখেরকোলা ইউনিয়নের তেলিহারা গ্রামের উত্তরপাড়ায়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বগুড়া সদরের নারুলী এলাকার জাহিদুল ইসলামের ছেলে শুকুর আলীর সঙ্গে প্রায় এক বছর আগে গাবতলী উপজেলার উঞ্চুরখী এলাকার নিপার বিয়ে হয়। তবে দাম্পত্য কলহের জেরে প্রায় ছয় মাস আগে তাদের বিচ্ছেদ ঘটে। পরে চলতি বছরের ১৫ই রমজানে বগুড়া সদর উপজেলার শেখেরকোলা ইউনিয়নের নুর আলমের ছেলে দুলালের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি।অভিযোগ রয়েছে,শুক্রবার দিবাগত রাতে নিপা একটি সন্তান প্রসব করেন। পরে লোকলজ্জার ভয়ে নবজাতকের গলায় ব্লেড চালিয়ে হত্যা করা হয়। এরপর শিশুটির মরদেহ বাড়ির পাশের একটি পুকুরে ফেলে দেওয়া হয়। শনিবার (৯ই মে) দুপুরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।খবর পেয়ে বগুড়া সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত নিপা ও তার বর্তমান স্বামী দুলালকে আটক করে থানায় নিয়ে যায়।স্থানীয়রা জানান,এমন নির্মম ঘটনা এলাকায় আগে কখনও ঘটেনি। নবজাতক শিশুর মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় শোক ও ক্ষোভ বিরাজ করছে।বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহিম আলী বলেন, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে নিহত সন্তান ছেলে বলে জানিয়েছেন তিনি।এ সংক্রান্ত মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং নবজাতকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

বগুড়ায় ছাদের পানির পাইপ ভাঙাকে কেন্দ্র করে বিরোধ,হুমকির অভিযোগ 

বগুড়ায় নবজাতক হত্যাকাণ্ডে তোলপাড়,জিজ্ঞাসাবাদে মা ও বর্তমান স্বামী 

প্রকাশিত: ০৪:২৭:৩১ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬