০৫:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

তালোড়া কবিতা সংসদের আয়োজনে কবিগুরুর ১৬৫তম জন্মজয়ন্তী পালিত 

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০১:১১:১৫ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
  • ১১৪ বার পড়া হয়েছে

সুশান্ত মালাকার দুপচাঁচিয়া থেকেঃ বগুড়া দুপচাঁচিয়া উপজেলার তালোড়া বন্দর নগর কবিতা সংসদের আয়োজনে ৯মে শনিবার সকাল সাড়ে ১০টায় সংগঠনের কার্যালয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী পালিত হয়েছে। তালোড়া বন্দর নগর কবিতা সংসদের সভাপতি আলহাজ্ব মোঃ মোশারফ সেলিম মুন্সি সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোমিন ইসলাম শাওন এর সঞ্চালনায়, অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংসদের প্রধান উপদেষ্টা ও তালোড়া নাগর গ্রন্থাগারের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মুখলেছার রহমান, মোঃ আফজাল হোসেন, মোঃ ইয়াছিন হোসেন, মোঃ আরাফাত হোসেন, দিনেশ চন্দ্র শীল, মুন্নি রায় শান্তানা, আব্দুল মজিদ হারুন, আহসান হাবিব প্রমুখ। বক্তারা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন, সাহিত্যকর্ম, দর্শন ও মানবতাবাদী চেতনা নিয়ে আলোচনা করেন। তারা বলেন, “রবীন্দ্রনাথ বাংলা সাহিত্য ও সংস্কৃতির ধ্রুবতারা। তাঁর গান, কবিতা ও গল্প আজও আমাদের পথ দেখায়।” নতুন প্রজন্মকে রবীন্দ্রচর্চায় আরও বেশি সম্পৃক্ত করার আহ্বান জানান বক্তারা।

আলোচনা পর্ব শেষে কবিগুরুর কবিতা আবৃত্তি ও মনোজ্ঞ রবীন্দ্রসংগীত পরিবেশন করা হয়।
সভাপতির বক্তব্যে আলহাজ্ব মোঃ মোশারফ সেলিম মুন্সি বলেন, “রবীন্দ্রনাথ আমাদের অহংকার। তাঁর সৃষ্টি যুগ যুগ ধরে বাঙালিকে অনুপ্রেরণা জোগাবে। কবিতা সংসদ আগামীতেও রবীন্দ্র-নজরুল জয়ন্তীসহ সাহিত্যের সব আয়োজন অব্যাহত রাখবে।”

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

বগুড়ায় ছাদের পানির পাইপ ভাঙাকে কেন্দ্র করে বিরোধ,হুমকির অভিযোগ 

তালোড়া কবিতা সংসদের আয়োজনে কবিগুরুর ১৬৫তম জন্মজয়ন্তী পালিত 

প্রকাশিত: ০১:১১:১৫ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬