০৬:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

আদমদীঘিতে গুরুত্বপূর্ণ ৬ দপ্তরে নেই প্রধান কর্মকর্তা: সেবায় স্থবিরতা

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৩:০৯:০৭ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে
আদমদিঘী,( বগুড়া ) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে গুরুত্বপূর্ণ ছয়টি সরকারি দপ্তরে দীর্ঘদিন ধরে প্রধান কর্মকর্তার পদ শূন্য রয়েছে। উপজেলার নির্বাচন অফিস, সমবায় অফিস, মহিলা বিষয়ক দপ্তর, যুব উন্নয়ন অধিদপ্তর, মাধ্যমিক শিক্ষা অফিস এবং পরিবার পরিকল্পনা কার্যালয়ে গুরুত্বপূর্ণ পদে প্রধান কর্মকর্তা কর্মরত না থাকায় প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব হওয়ায় জনসাধারণের ভোগান্তি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এসব শূন্য পদে প্রধান কর্মকর্তা নিয়োগ দিয়ে স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনার দাবী জানিয়েছেন এলাকাবাসী। জানা যায় উপজেলা পর্যায়ে জনসাধারণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে সরকার বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তর প্রতিষ্ঠা করেছে। যাতে মানুষ সহজেই নিকটবর্তী দপ্তর থেকে প্রশাসনিক কার্যক্রমসহ প্রয়োজনীয় সেবা গ্রহণ করতে পারে। এ কারণে উপজেলা বর্তমানে জনসাধারণের কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশাসনিক স্তর হিসেবে বিবেচিত। কিন্তু দুঃখজনকভাবে গত কয়েক মাস ধরে উপজেলা নির্বাচন অফিস, সমবায় অফিস, মহিলা বিষয়ক দপ্তর, যুব উন্নয়ন অধিদপ্তর, মাধ্যমিক শিক্ষা অফিস এবং পরিবার পরিকল্পনা কার্যালয়ে প্রধান কর্মকর্তার পদ শূন্য রয়েছে। সংশ্লিষ্ট পদগুলোতে ভারপ্রাপ্ত কর্মকর্তারা দায়িত্ব পালন করলেও তাদের কার্যক্রমে দায়সারা মনোভাবের অভিযোগ উঠেছে। প্রধান কর্মকর্তার অনুপস্থিতির কারণে এসব দপ্তরের কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব হচ্ছে এবং সাধারণ মানুষ প্রয়োজনীয় সেবা পেতে নানা ধরনের ভোগান্তির শিকার হচ্ছেন। অনেক ক্ষেত্রে সেবা পেতে দীর্ঘ সময় অপেক্ষা করার পাশাপাশি বারবার অফিসে আসা-যাওয়া করতে হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা। ঘটনার সত্যতা নিশ্চিত করে আদমদিঘী উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম জানান বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করবো। যাতে দ্রুত এসব বিষয় নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করে।#
Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

একটু বৃষ্টিতেই পাকুল্লা হাটে জলাবদ্ধতা ময়লা-দুর্গন্ধযুক্ত পানিতে দুর্ভোগ,ক্ষতিরমুখে পথচারী ব্যবসায়ীরা 

আদমদীঘিতে গুরুত্বপূর্ণ ৬ দপ্তরে নেই প্রধান কর্মকর্তা: সেবায় স্থবিরতা

প্রকাশিত: ০৩:০৯:০৭ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬