০৬:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বগুড়া সান্তাহারে বিএনপি নেতাকে ছুরিকাঘাত ঘটনায় মামলা দায়ের

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ১২:২৩:১৫ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
  • ৮০ বার পড়া হয়েছে
আদমদিঘী, (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সান্তাহারে রেলওয়ের জনগুরুত্বপূর্ণ রেলগেটের ভিতরে রাস্তার উপর দোকান নির্মাণ করার সময় বাধাদানকারী সান্তাহার পৌর বিএনপির সহ-সভাপতি ইকবাল হোসেনের ওপর হামলাকারীদের বিরুদ্ধে ১৩ জনের নাম উল্লেখসহ আরও ২০-২৫ জনকে অজ্ঞাত আসামি করে রোববার রাতে সান্তাহার রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ভিকটিমের ছোট ভাই মোঃ আজিজুল হক রাজা বাদি হয়ে এ মামলা দায়ের করেছেন। সান্তাহার রেলওয়ে থানার ওসি মোঃ হাবিবুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন এবং আসামিদের গ্রেফতার জন্য পুলিশ কাজ শুরু করেছেন বলে তিনি জানিয়েছেন। উল্লেখ্য গত শনিবার দুপুরে জনৈক এক প্রভাবশালি ব্যক্তি সান্তাহার শহরে রেলওয়ের জনগুত্বপৃর্ণ রেলগেটের ভিতরে রাস্তা দখল করে অবৈধভাবে দোকান নির্মাণের সময় সান্তাহার পৌর বিএনপির সহসভাপতি ইকবাল হোসেন (৬৩) বাধা দিলে  দখলবাজরা তার উপর হামলা চালিয়ে মারপিট ও ছুরিকাঘাত করে   গুরুতর জখম করে। পরে তাকে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে  নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

একটু বৃষ্টিতেই পাকুল্লা হাটে জলাবদ্ধতা ময়লা-দুর্গন্ধযুক্ত পানিতে দুর্ভোগ,ক্ষতিরমুখে পথচারী ব্যবসায়ীরা 

বগুড়া সান্তাহারে বিএনপি নেতাকে ছুরিকাঘাত ঘটনায় মামলা দায়ের

প্রকাশিত: ১২:২৩:১৫ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬