০৬:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

আদমদীঘিতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০১:৪৩:৫১ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: “পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার আদমদীঘিতে শুরু হওয়া জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে । বুধবার (২৯ এপ্রিল) বেলা ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে আয়োজনের শুরুতেই পবিত্র কোরআন তিলাওয়াত করেন পরিসংখ্যানবিদ ইউনুস আলী। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: ফজলে রাব্বির সভাপতিত্বে ও মেডিকেল অফিসার ডা. আব্দুল হালিমের সঞ্চালনায় সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা বেগম। আরও উপস্থিত  ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার বেনজির রহমান, কৃষি কর্মকর্তা রবিউল ইসলাম, হাসপাতালের চিকিৎসক, নার্স, সাংবাদিক, এনজিও, শিক্ষক প্রতিনিধি, সুশীল সমাজের লোকজন উপস্থিত ছিলেন। গত ২৩ এপ্রিল জাতীয় পুষ্টি সপ্তাহের শুভ উদ্ধোধনের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে র‌্যালির মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়। এরপর সপ্তাহব্যাপী শিশু, কিশোর ও প্রবীণদের নিয়ে পুষ্টি আলোচনা, চিত্রাংকন, কুইজ প্রতিযোগিতা, ফুড বাস্কেট বিতরণ ও মাতৃ পুষ্টি নিয়ে আলোচনা করা হয়। ২৯ এপ্রিল সমাপনী দিনে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

একটু বৃষ্টিতেই পাকুল্লা হাটে জলাবদ্ধতা ময়লা-দুর্গন্ধযুক্ত পানিতে দুর্ভোগ,ক্ষতিরমুখে পথচারী ব্যবসায়ীরা 

আদমদীঘিতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

প্রকাশিত: ০১:৪৩:৫১ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬