
মোকামতলা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার মোকামতলা তদন্ত কেন্দ্রের পুলিশ ১ কেজি গাঁজা ও ৩৫ বোতল ফেন্সিডিল সহ ২জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃতরা হলো বগুড়া সোনাতলা থানার নওদাবগা গ্রামের আশরাফুল ইসলামের স্ত্রী শিলা বেগম (৩৫) এবং লালমনিরহাটের হাতিবান্ধা থানার আমঝোল গ্রামের জিয়ারুলের ছেলে হাসানুর রহমান (১৯)।
মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আশিক ইকবাল জানান, মাদক দ্রব্য উদ্ধারের জন্য ঢাকা-রংপুর মহাসড়কের স্থানীয় মুরাদপুর নামক স্থানে গত শনিবার দিবাগত রাতে বিভিন্ন বাস ও কোচ তল্লাশি করা হয়। এক পর্যায়ে ওই পরিমান গাঁজাসহ শিলা বেগমকে আটক করা হয়। এবং ওই রাতেই লালমনিরহাট থেকে ঢাকাগামী মা আনোয়ারা পরিবহন থেকে ৩৫ বোতল ফেন্সিডিল সহ হাসানুর রহমানকে আটক করা হয়। এ ব্যাপারে থানায় মামলা করে আটক ২জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে তিনি জানান।

প্রতিবেদক 




















