০৭:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

আদমদীঘিতে এক মাদকসেবির ৩ মাসের কারাদণ্ড

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০২:৪৭:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • ১২৬ বার পড়া হয়েছে
আদমদিঘী (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘিতে মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবনের অভিযোগে রতন (৩৮) নামের এক ব্যক্তিকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা বেগম এ দণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত রতন উপজেলার নসরতপুর ইউনিয়নের মুরইল কোলাদিঘী গ্রামের আব্দুল মজিদের ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম আলী মন্ডল জানান, বুধবার বিকেলে নসরতপুর ইউনিয়নের মুরইল কোলাদিঘী গ্রামে নিজ বসতবাড়িতে মাদক সেবনের সময় রতনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়েছে।
Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

একটু বৃষ্টিতেই পাকুল্লা হাটে জলাবদ্ধতা ময়লা-দুর্গন্ধযুক্ত পানিতে দুর্ভোগ,ক্ষতিরমুখে পথচারী ব্যবসায়ীরা 

আদমদীঘিতে এক মাদকসেবির ৩ মাসের কারাদণ্ড

প্রকাশিত: ০২:৪৭:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬