০৭:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

আদমদীঘিতে চালকের বুদ্ধিমত্তা ও ৯৯৯ সহয়তায় রক্ষা পেল গরু ব্যবসায়ীর ৩২ গরু

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ১১:১৯:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
  • ৯৭ বার পড়া হয়েছে
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: গরু বহনকারী ট্রাক চালকের বুদ্ধিমত্তা ও ৯৯৯ সহয়তায় রক্ষা পেয়েছে এক গরু ব্যবসয়ীর ৩২ গরু। ঘটনাটি ঘটেছে গত রোববার ভোরে বগুড়ার আদমদীঘি উপজেলার সন্তাহার পৌর এলাকার কোমল দোগাছী এলাকায়। পুলিশের জাতীয় জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর গণমাধ্যেম ও জনসংযোগ সূত্রে জানা গেছে, হারুন নামের একজন ট্রাক চালক চাঁপাইনবাবগঞ্জ থেকে একটি ট্রাকে ৩২টি গরু নিয়ে ঢাকা যাচ্ছিলেন। ট্রাকটি বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার এলাকায় প্রবেশের আগে কয়েকজন দুর্বত্ত একটি মিনি ট্রাক নিয়ে গরু বোঝাই ট্রাকটির গতিরোধের চেষ্টা করে। এ সময় ট্রাকটি দ্রত চালিয়ে সান্তাহার পৌর এলাকার কোমল দোগাছি এলাকায় নিয়ে আসে চালক হারুন । পরে মিনি ট্রাকটি পুনরায় গরু বোঝাই ট্রাকের নিকট আসার আগে চালক ট্রাক থেকে নেমে কিছু দুরে গিয়ে জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ ফোন করেন । এ সময় ৯৯৯ থেকে দ্রত আদমদীঘি থানায় যোগাযোগ করা হলে পুলিশের টহল দল ঘটনাস্থলে পৌছালে দুর্বত্তরা ট্রাক নিয়ে দ্রত পালিয়ে যায় । পরে পুলিশ গরু বোঝাই ট্রাক চালককে বুঝিয়ে দেয়। পুলিশের জাতীয় জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর গণমাধ্যেম ও জনসংযোগ বিভাগের পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

একটু বৃষ্টিতেই পাকুল্লা হাটে জলাবদ্ধতা ময়লা-দুর্গন্ধযুক্ত পানিতে দুর্ভোগ,ক্ষতিরমুখে পথচারী ব্যবসায়ীরা 

আদমদীঘিতে চালকের বুদ্ধিমত্তা ও ৯৯৯ সহয়তায় রক্ষা পেল গরু ব্যবসায়ীর ৩২ গরু

প্রকাশিত: ১১:১৯:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬