
মুহাম্মাদ আবু মুসাঃ ১২ মার্চ বৃহস্পতিবার রাজধানীর হাইকোর্ট মিলনায়তনে ঢাকাস্থ বৃহত্তর বগুড়া যুব উন্নয়ন পরিষদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বক্তব্য রাখেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম। যুব উন্নয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ডিএমপির ডিসি (ক্রাইম) তারেক জুবায়ের, দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক লালু, ঢাকা মহানগর উত্তর বিএনপি’র যুগ্ন আহ্বায়ক একেএম লুৎফুল বারী মুকুল, বৃহত্তর বগুড়া যুব উন্নয়ন পরিষদের সাংবাদিক নুর আলম বাদল, এডভোকেট রবিউল হোসেন রবি, নুরুজ্জামান বাদলসহ আরো অনেকে। অনুষ্ঠানে নব-নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব কাজী রফিকুল ইসলামকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া ইফতার পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

প্রতিবেদক 




















