০২:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

গাঁজা সহ দুইজন সোনাতলায় গ্রেফতার,ভ্রাম্যমাণে কারাদণ্ড ও জরিমানা 

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ১০:১৭:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
  • ৩১৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ বগুড়া জেলার সোনাতলা উপজেলার পুরাতন বন্দর এলাকা থেকে ২৫ গ্রাম গাঁজাসহ এক নারী ও পুরুষকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়া।গ্রেফতারকৃতরা হলো- সোনাতলা পৌর এলাকার পুরাতন বন্দরের আব্দুর রাজ্জাক এর স্ত্রী মোছা. ফিরোজা (৫৫) এবং গড়ফতেপুর গ্রামের মৃত নজির শেখের ছেলে মো. সিরাফুল (৩৮)।সোমবার (৯ মার্চ) ডিএনসি বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক টিম সোনাতলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানাজ পারভীন–এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে। এ সময় পুরাতন বন্দর এলাকা থেকে তাদের ২৫ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোছা. ফিরোজাকে ৮ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড ও মো. সিরাফুলকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।ডিএনসি জানিয়েছে,মাদক নির্মূলে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

বগুড়ায় অসুস্থ সাংবাদিক মুসা’র শয্যা’র পাশে জাসাস নেতা শফিক ও ছোটন

গাঁজা সহ দুইজন সোনাতলায় গ্রেফতার,ভ্রাম্যমাণে কারাদণ্ড ও জরিমানা 

প্রকাশিত: ১০:১৭:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬