
বিকাশ স্বর্ণকার,বগুড়াঃ বগুড়ায় টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ডিবিসি নিউজের সিনিয়র রিপোর্টার মোহন আখন্দকে আহ্বায়ক এবং যমুনা টেলিভিশনের বগুড়া ব্যুরো প্রধান মেহেরুল সুজনকে সদস্য সচিব করে সাত সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।শনিবার রাতে বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সভায় সংগঠনের নতুন পরিচালনা পরিষদ ঘোষণা করা হয়। সভায় বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু ও সাধারণ সম্পাদক কালাম আজাদ, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস ও সাধারণ সম্পাদক এস. এম. আবু সাঈদসহ বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ এবং বিভিন্ন টেলিভিশনের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।সভায় সর্বসম্মতিক্রমে ডিবিসি নিউজের সিনিয়র রিপোর্টার মোহন আখন্দকে আহ্বায়ক এবং যমুনা টেলিভিশনের ব্যুরো প্রধান মেহেরুল সুজনকে সদস্য সচিব করে সাত সদস্যের কমিটি গঠন করা হয়।কমিটির অন্যান্য সদস্যরা হলেন— বাংলা টিভির ব্যুরো প্রধান তানভীর আলম রিমন, একাত্তর টেলিভিশনের ব্যুরো প্রধান এস.এম. আবু সাঈদ, এনটিভির জেলা প্রতিনিধি আতিকুর রহমান সোহাগ,বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি সুমন সরদার এবং গাজী টেলিভিশনের বগুড়া প্রতিনিধি মাহবুবা পারভীন লুনা।সভায় সিদ্ধান্ত হয়, সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী বগুড়ায় কর্মরত টেলিভিশন সাংবাদিকদের সংগঠনে অন্তর্ভুক্ত করে আগামী ৯০ দিনের মধ্যে নতুন কমিটি গঠনের লক্ষ্যে সাধারণ নির্বাচনের আয়োজন করবে আহ্বায়ক কমিটি।

প্রতিবেদক 




















