০৩:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ায় জামায়াত প্রার্থী আবিদুর রহমানের মনোনয়নপত্র দাখিল 

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৩:২৩:৩২ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া শহর জামায়াতের আমির আবিদুর রহমান সোহেল মনোনয়নপত্র দাখিল করেছেন।আজ সোমবার দুপুরে তিনি জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা ফজলুল করিমের নিকট মনোনয়নপত্র জমা দেন। এ সময় শহর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ.স.ম আব্দুল মালেক, সহকারী সেক্রেটারি অধ্যাপক রফিকুল আলম, অফিস সম্পাদক আব্দুল হামিদ বেগ, দাওয়া ও শিক্ষা সম্পাদক হেদাইতুল ইসলাম, যুব ও ক্রীড়া সম্পাদক আব্দুস ছালাম তুহিন, মিডিয়া সম্পাদক ইকবাল হোসেন এবং ইসলামী ছাত্রশিবির সরকারি আজিজুল হক কলেজ শাখার সভাপতি আব্দুল্লাহ আল মামুনসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।মনোনয়নপত্র দাখিল শেষে উপস্থিত সাংবাদিকদের আবিদুর রহমান সোহেল বলেন, বগুড়া সদরের মানুষ বারবার একটি মার্কাকে ভালোবেসে প্রতারিত হয়েছে। তারা এবার আর প্রতারিত হতে চায় না। আসন্ন উপনির্বাচনে ভোটাররা দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

বগুড়ায় অসুস্থ সাংবাদিক মুসা’র শয্যা’র পাশে জাসাস নেতা শফিক ও ছোটন

বগুড়ায় জামায়াত প্রার্থী আবিদুর রহমানের মনোনয়নপত্র দাখিল 

প্রকাশিত: ০৩:২৩:৩২ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬