০৩:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

দুপচাঁচিয়া চৌমুহনী বাজার সেবা ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ 

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০১:০৮:১৫ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
  • ২০৮ বার পড়া হয়েছে

সুশান্ত মালাকার,দুপচাঁচিয়াঃ বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার চৌমুহনী বাজার সেবা ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার (১মার্চ) বিকেল সাড়ে ৩টায় উপজেলার চৌমুহনী বাজারে একটি স্থানীয় চাতালে এই কর্মসূচির আয়োজন করা হয়।
চৌমুহনী বাজার সেবা ফাউন্ডেশনের সভাপতি এস এম ফরহাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি প্রবাসী এস এফ গ্রুপের মোঃ ওমর ফারুক। বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রোয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী মোঃ রায়হান ব্যাপারী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আজিজার রহমান বানিয়াদিঘী।এ সময় আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সহ-সভাপতি মোঃ মমিনুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক আল-আমিন, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক মোঃ হোসাইন আলী, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম রেজা, কোষাধ্যক্ষ মোঃ আব্দুস সবুর, প্রচার সম্পাদক ওয়াসিম আকরাম এবং সদস্যবৃন্দের মধ্যে মোঃ মাসুদ রানা, মোঃ রাশেদুল ইসলাম রাশেদ, মোঃ মানিক ব্যাপারী,মোঃ রেজাউল করিম ও মোঃ দেলোয়ার হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বিভিন্ন এলাকার প্রায় ১৫০জন অসহায় ও দরিদ্র মানুষের মাঝে চাল, ছোলা, তেল, মুড়ি,গুড় ও খেজুরসহ ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
উল্লেখ্য,চৌমুহনী বাজার সেবা ফাউন্ডেশন প্রতি বছর রমজান ও ঈদ উপলক্ষে ইফতার ও ঈদসামগ্রী বিতরণসহ বিভিন্ন সামাজিক কার্যক্রমের মাধ্যমে এলাকার অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

বগুড়ায় অসুস্থ সাংবাদিক মুসা’র শয্যা’র পাশে জাসাস নেতা শফিক ও ছোটন

দুপচাঁচিয়া চৌমুহনী বাজার সেবা ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ 

প্রকাশিত: ০১:০৮:১৫ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬