০৪:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

বগুড়া দুপচাঁচিয়ায় চালককে হত্যা করে অটো ভ্যান ছিনতাই

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০২:২৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৯৫ বার পড়া হয়েছে

সুশান্ত মালাকার নিজস্ব প্রতিনিধিঃ বগুড়ার দুপচাঁচিয়ায় অটোভ্যান চালক মোজাম উদ্দিন শাহ(৫৬) নামের এক ব্যক্তিকে হত্যা করে তার ব্যাটারি চালিত অটোভ্যানটি ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃৃত্তরা। নিহত মোজাম উপজেলার জিয়ানগর ইউপির ঝালঘড়িয়া গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে। ২৪ফেব্রুয়ারি মঙ্গলবার দিবাগত রাতে দুপচাঁচিয়া-আক্কেলপুর সড়কের জিয়ানগর ইউনিয়ন পরিষদের অদূরে এই ঘটনাটি ঘটেছে। নিহতের পরিবার সূত্রে জানা যায়, মোজাম প্রতিদিনের ন্যায় তার ব্যাটারী চালিত অটোভ্যান নিয়ে বিকেলে যাত্রী বহন করতে বাড়ি থেকে বের হন। ঘটনারদিন রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে হত্যা করে দুপচাঁচিয়া-আক্কেলপুর সড়কের জিয়ানগর ইউনিয়ন পরিষদের অদূরে নির্মানাধীন ব্রীজ সংলগ্ন এলাকায় ফেলে রেখে তার ব্যাটারি চালিত অটোভ্যানটি নিয়ে যায়। বুধবার ২৫ ফেব্রুয়ারি সকালে এলাকাবাসী তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। দুপচাঁচিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণ করা হচ্ছে অটোভ্যানটি ছিনতাইয়ের উদ্দেশ্যে মোজামকে  মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযানে নেমেছে।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

বগুড়ায় অসুস্থ সাংবাদিক মুসা’র শয্যা’র পাশে জাসাস নেতা শফিক ও ছোটন

বগুড়া দুপচাঁচিয়ায় চালককে হত্যা করে অটো ভ্যান ছিনতাই

প্রকাশিত: ০২:২৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬