০৮:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বগুড়া–৩ আসনে প্রয়োজনীয় ভোট না পাওয়ায় দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ১১:০৮:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

সুশান্ত মালাকার,নিজস্ব প্রতিনিধিঃ বগুড়া–৩ আসন (দুপচাঁচিয়া–আদমদীঘি) এলাকায় ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ ও গণভোট ২০২৬ নির্বাচনে প্রয়োজনীয় ভোট না পাওয়ায় দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।

জামানত হারানো প্রার্থীরা হলেন—
ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মো. শাহজাহান আলী (হাতপাখা) এবং
জাতীয় পার্টি মনোনীত মো. শাহিনুল ইসলাম (লাঙ্গল)।
সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, এ আসনের ১১৮টি কেন্দ্রে মোট বৈধ ভোট পড়েছে ২ লাখ ৩৯ হাজার ৫৯৬টি। এর মধ্যে মো. শাহজাহান আলী পেয়েছেন ১ হাজার ৭৭১ ভোট এবং মো. শাহিনুল ইসলাম পেয়েছেন ১ হাজার ৪৭৫ ভোট।
নির্বাচনী বিধি অনুযায়ী, জামানত রক্ষায় কোনো প্রার্থীকে মোট বৈধ ভোটের অন্তত ১২ দশমিক ৫ শতাংশ (অর্থাৎ ৮ ভাগের ১ ভাগ) ভোট অর্জন করতে হয়। কিন্তু উল্লিখিত দুই প্রার্থীই প্রয়োজনীয় ভোটের সীমা অতিক্রম করতে না পারায় তাঁদের জামানত বাজেয়াপ্ত হয়েছে

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

একটু বৃষ্টিতেই পাকুল্লা হাটে জলাবদ্ধতা ময়লা-দুর্গন্ধযুক্ত পানিতে দুর্ভোগ,ক্ষতিরমুখে পথচারী ব্যবসায়ীরা 

বগুড়া–৩ আসনে প্রয়োজনীয় ভোট না পাওয়ায় দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

প্রকাশিত: ১১:০৮:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬