১২:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

মোকামতলায় সাপের কামড়ে যুবকের মৃত্যু

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০২:৫৬:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০২৩
  • ৭৬ বার পড়া হয়েছে
মোকামতলা (বগুড়া)প্রতিনিধিঃ  বগুড়ার মোকামতলায় সাপের কামড়ে শ্রী শিপুল চন্দ্র (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
১৩ আগষ্ট রবিবার রাত সাড়ে ১০টায় বাড়ীর পিছনে চলাচল করার সময় তাকে সাপে কামড় দেয়। শিপুল শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের চকরামচন্দ্রপুর (গোয়ালপাড়া) গ্রামের শ্রী শচীন চন্দ্রের ছেলে।
স্বজনরা জানান, রবিবার রাতের খাবার খেয়ে শয়ন ঘরের পিছনে বাড়ীর বাহিরে বের হলে তাকে সাপে কাটে। পরে তাকে স্থানীয় ভাগকোলা গ্রামে জনৈক কবিরাজের কাছে আধাঘন্টা ঝাড়ফুঁক করে। এক পর্যায়ে সাড়ে ১১টায়  চিকিৎসার জন্য বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মোকামতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান হাবীব সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নবাগত স্বাস্থ্য কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা  

মোকামতলায় সাপের কামড়ে যুবকের মৃত্যু

প্রকাশিত: ০২:৫৬:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০২৩