০৭:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সান্তাহারে চাচার লাঠির আঘাতে ভাতিজার মৃত্যু

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ১১:৫১:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩
  • ৯৬ বার পড়া হয়েছে
শিমুল হাসান,আদমদিঘী (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সান্তাহারে চাচার লাঠির আঘাতে ভাতিজা আজিজার মন্ডল (৪৪) মৃত্যু হয়েছে। ৯ আগষ্ট বুধবার ভোর রাত ৫ টায় বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত আজিজার মন্ডল উপজেলার সান্তাহার ইউনিয়নের সান্দিড়া গ্রামের ব্যাপারী পাড়ার মৃত-আক্কাস মন্ডলের ছেলে। গ্রামবাসী সুত্রে জানা যায়, গত মঙ্গলবার বিকেল ৪টায় চাচার সঙ্গে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে পূর্ব বিরোধের জের ভাতিজা আজিজারের সাথে চাচার কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ শুরু হলে চাচা ফরিদ উদ্দিন (৫৮) ও তার ছেলে রিপন হোসেন (৩৩) লাঠি ও ইট দিয়ে মাথায় আঘাত করলে গুরুতর আহত হয় ভাতিজা আজিজার মন্ডল। তাকে বাঁচাতে গেলে তার স্ত্রী আজিরুন বেগম (৩২), তার ছোট ভাই আজিজুল ইসলামকে ইট ও লাঠির দিয়ে আঘাত করে। তাদের চিকিৎকারে প্রতিবেশীরা এসে উদ্ধার করে প্রথমে আদমদীঘি স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করায়।
পরে সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য আজিজার ও তার স্ত্রী আজিরুনকে বগুড়া শজিমেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে বুধবার ভোর রাত ৫ টায় চিকিৎসাধীন অবস্থায় আজিজার মন্ডলের মৃত্যু হয়। তার স্ত্রী আজিরুন বগুড়া ও আজিজারের ছোট ভাই আজিজুল মন্ডল আদমদীঘি স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে আদমদীঘি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, মরদেহটি ময়না তদন্তের জন্য বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে রয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

মহাস্থান মাজার জামে মসজিদে সাবেক এমপি মরহুম সাইদ ইস্কান্দার এর আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল 

সান্তাহারে চাচার লাঠির আঘাতে ভাতিজার মৃত্যু

প্রকাশিত: ১১:৫১:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩