
মুহাম্মাদ আবুঃ মুসাঃ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বগুড়া জেলা এ্যাডভোকেটস্ বার সমিতির নির্বাচন-২৪। শুক্রবার সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত বার সমিতির গওহর আলী ভবনে ভোট গ্রহণ করা হয়।রাত পৌণে ১২ টায় ভোট গণনা শেষ হলে বিজয়ীদের নাম ঘোষনা করা হয়।
সমিতির ৮৬০ জন সদস্যদের মধ্যে ৮৪০ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ কবেন। এবারের নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের মুক্তা-জাফর পরিষদের সকল প্রার্থী নিরঙ্কুশভাবে বিজয় অর্জন করেছেন। জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের মুক্তা-জাফর পরিষদে অ্যাড. আতাউর রহমান খান (মুক্তা) ৫০৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্ব›দ্বী বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের এ্যাড. গোলাম ফারুকে পেছেন ২৭৫ ভোট। ৩৭৫ ও ৩৬৫ ভোট পেয়ে সহ-সভাপতি নির্বাচিত হয়েছে যথাক্রমে এ্যাড. জাহিদুল হাসান (মুন্নু) ও এ্যাড. রিয়াজ উদ্দিন। ৩৯৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এ্যাড. জহুরুল হক (জাফর), তাঁর নিকটতম প্রতিদ্ব›দ্বী বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের এ্যাড. জাকির হোসেন নবাব পেয়েছেন ৩০৪ ভোট। ৪০৬ ও ৪০৫ ভোট পেয়ে যথাক্রমে যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন এ্যাড. মাহফুজার রহমান মাসুদ ও মোঃ হেলাল উদ্দিন। ৪৬১ ভোট পেয়ে লাইব্রেরী ও সমাজকল্যাণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এ্যাড. মিজানুর রহমন (মিজান)। ৪২৩ ভোট পেয়ে ম্যাগাজিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পদক নির্বাচিত হয়েছেন এ্যাড. আ.ন.ম বজলুর রশীদ (শাহীদ)। কার্যনির্বাহী পরিষদের নির্বাচিত সদস্যরা হলেন, যথাক্রমে এ্যাড.নাসরিন আকতার জাহান জেরিন, এ্যাড. নুরুল ইসলাম আকন্দ, এ্যাড. নাজমুল হোসেন, এ্যাড. সাইফুদ্দিন সাইফুল এবং এ্যাড. জাকরিয়া সরকার ফেরদৌস। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বগুড়া ইউনিটের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোঃ মোজাম্মেল হক জানান, গণতন্ত্রকে বিজয়ী করতে আইনজীবীরা জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের সকল প্রার্থীদের বিপুল পরিমান ভোট দিয়ে পুরো প্যানেলকে নিরঙ্কুশভাবে নির্বাচিত করেছেন। এ জন্য তিনি বার সমিতির সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সকলকে ধন্যবাদ জানিয়েছেন। রাত পৌণে ১২ টায় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এ্যাড. বিনয় কুমার রজত উপরোক্ত তথ্য নিশ্চিত করে জানান, সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৩টি পদে তিনটি প্যানেলে মোট ৩৪ জন প্রার্থী বগুড়া বার সমিতির নির্বাচনে প্রতিদ্ব›দ্বীতা করেছেন।

প্রতিবেদক 




















