১০:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

১৯বছর পর জম্ম ভূমিতে ফিরছেন তারেক রহমান অপেক্ষায় প্রহর গুনছে বগুড়াবাসী 

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ১০:৫৮:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
  • ১১৮ বার পড়া হয়েছে

বিকাশ স্বর্ণকার,বগুড়াঃ দীর্ঘ ১৯ বছরের অবসান ঘটতে যাচ্ছে,দীর্ঘ দিন বিরতির পর অবশেষে শেষে নিজ জন্মভূমি বগুড়ায় পা রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী ১১ই জানুয়ারি (রবিবার) সন্ধ্যায় তিনি বগুড়ায় পৌঁছাবেন বলে জানাগেছে। সর্বশেষ ২০০৬ সালের ২৪শে ডিসেম্বর তিনি এই শহরে এসেছিলেন। দীর্ঘ প্রায় দুই দশক পর তার এই প্রত্যাবর্তনকে ঘিরে উত্তরবঙ্গের প্রবেশদ্বার বগুড়ায় এখন বইছে উৎসবের আমেজ। উজ্জীবিত হয়েছে দলীয় নেতা কর্মীরা।দলীয় সূত্রে জানাগেছে, ১১ই জানুয়ারি সন্ধ্যায় বগুড়ায় পৌঁছে তিনি শহরের সূত্রাপুরে অবস্থিত ব্যক্তিগত আবাসন ‘শহরের সূত্রাপুরে গ্রিন এস্টেট’-এ অবস্থান করবেন। পরদিন ১২ই জানুয়ারি (সোমবার) সকাল ১০টায় শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে তার মা, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত গণদোয়া মাহফিলে অংশ নেবেন। দোয়া শেষে তিনি মহাস্থানগড়ে হযরত শাহ সুলতান বলখী মাহী সাওয়ার (রহ.)-এর মাজার জিয়ারত করবেন এবং সেখান থেকে সড়কপথে রংপুরের পীরগঞ্জে গিয়ে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন।আচরণবিধি রক্ষায় সতর্ক স্থানীয় বিএনপি তারেক রহমান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসনের প্রার্থী হওয়ায় নির্বাচনি আচরণবিধি রক্ষায় বিশেষ সতর্কতা অবলম্বন করছে জেলা বিএনপি’র নেতৃবৃন্দ। সরকারি কোনো স্থাপনা বা সার্কিট হাউজ ব্যবহার না করে ব্যক্তিগত আবাসনে অবস্থান করা এবং কোনো ধরনের জনসভা না করাও এই সতর্কতার অংশ।এবিষয়ে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন,তারেক রহমান আমাদের বগুড়ার সন্তান। দীর্ঘ ১৯ বছর পর তার এই প্রত্যাবর্তন আমাদের জন্য যেমনি আবেগের, তেমনি গর্বের। আমরা রাজকীয় আয়োজনে তাকে বরণ করতে চেয়েছিলাম, কিন্তু তিনি আইনের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল। নির্বাচনী আচরণবিধি যেন কোনোভাবেই ক্ষুণ্ণ না হয়, সেজন্য কোনো ধরনের শো-ডাউন বা বড় জনসভা করা হচ্ছে না। দোয়া মাহফিল ও জিয়ারতের মাধ্যমেই আমাদের প্রাণপ্রিয় নেতাকে বরণ করে নেব।তারেক রহমানের মনোনয়নপত্র ইতোমধ্যে বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তৌফিকুর রহমান। একই সঙ্গে বগুড়া-৪(কাহালু-নন্দীগ্রাম) আসনে আলহাজ্ব মোশারফ হোসেন এবং বগুড়া-২(শিবগঞ্জ) আসনে মীর শাহে আলম বিএনপির প্রার্থী হিসেবে বৈধতা পেয়েছেন। প্রিয় নেতার এই আগমন এবং মহাস্থান মাজার জিয়ারতকে ঘিরে এই দুই নির্বাচনী এলাকার নেতাকর্মীদের মাঝেও ব্যাপক প্রাণচাঞ্চল্য লক্ষ্য করা গেছে।তারেক রহমানের আগমনকে ঘিরে শহরের সাতমাথা থেকে শুরু করে মাটিডালি ও শিবগঞ্জের সীমানা পর্যন্ত প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উদ্দীপনা দেখা দিয়েছে। দীর্ঘ প্রায় ২০বছর পর প্রিয় নেতার সরাসরি সান্নিধ্য পাওয়ার অপেক্ষায় এখন পুরো বগুড়াবাসী।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

বগুড়ায় অসুস্থ সাংবাদিক মুসা’র শয্যা’র পাশে জাসাস নেতা শফিক ও ছোটন

১৯বছর পর জম্ম ভূমিতে ফিরছেন তারেক রহমান অপেক্ষায় প্রহর গুনছে বগুড়াবাসী 

প্রকাশিত: ১০:৫৮:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬