০৫:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

১৬ হাজার ৯৯৮ ভোট পেয়ে বগুড়া-৩ আসনে জয়ী বিএনপি প্রার্থী মহিত তালুকদার

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৯:৩৫:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে

সুশান্ত মালাকার নিজস্ব প্রতিনিধিঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আব্দুল মহিত তালুকদার দুই উপজেলার ১১৮টি ভোট কেন্দ্রের ফলাফলে ১ লাখ ২৬ হাজার ৬৭৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের নূর মোহাম্মাদ আবু তাহের পেয়েছেন ১ লাখ ৯ হাজার ৬৭৬। এতে ১৬ হাজার ৯৯৮ ভোট বেশি পেয়েছেন বিএনপি প্রার্থী ধানেরশীষ মহিত তালুকদার।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে আদমদীঘি ও দুপচাঁচিয়া উপজেলা সভা কক্ষে অনুষ্ঠিত নির্বাচনী ফলাফল ঘোষণার কন্ট্রোল রুম সূত্রে এই তথ্য জানা গেছে।
এর মধ্যে আদমদীঘি উপজেলায় ৬১টি কেন্দ্রের প্রাপ্ত ভোট অনুযায়ী বিএনপির ধানের শীষের প্রার্থী আব্দুল মহিত তালুকদার ভোট পেয়েছেন ৬৯ হাজার ৪৪৩ এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামায়াতের নূর মোহাম্মাদ আবু তাহের পেয়েছেন ৫১ হাজার ৯০৪। এছাড়া ইসলামী আন্দোলনের হাতপাখার প্রার্থী শাহজাহান আলী তালুকদার পেয়েছেন ১ হাজার ৬৮ ও জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী শাহিনুল ইসলাম পেয়েছেন ৮২০ ভোট। এই উপজেলায় প্রদত্ত ভোটের শতকরা হার ৭১.৫৩%। বাতিলকৃত ভোটের সংখ্যা ২ হাজার ২৮৮। এদিকে দুপচাঁচিয়া উপজেলায় ৫৭ টি কেন্দ্রে প্রাপ্ত ভোট অনুযায়ী বিএনপির ধানের শীষের প্রার্থী আব্দুল মহিত তালুকদার ভোট পেয়েছেন ৫৭ হাজার ২৩১ এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামায়াতের নূর মোহাম্মাদ আবু তাহের পেয়েছেন ৫৭ হাজার ৭৭২। এছাড়া ইসলামী আন্দোলনের হাতপাখার প্রার্থী শাহজাহান আলী তালুকদার পেয়েছেন ৭০৩ ও জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী শাহিনুল ইসলাম পেয়েছেন ৬৫৫ ভোট।
এই উপজেলায় প্রদত্ত ভোটের শতকরা হার ৭৩.৯৭%। বাতিলকৃত ভোটের সংখ্যা ১ হাজার ৯১০।
এবার প্রথম এই আসনে আব্দুল মহিত তালুকদার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

বগুড়ায় অসুস্থ সাংবাদিক মুসা’র শয্যা’র পাশে জাসাস নেতা শফিক ও ছোটন

১৬ হাজার ৯৯৮ ভোট পেয়ে বগুড়া-৩ আসনে জয়ী বিএনপি প্রার্থী মহিত তালুকদার

প্রকাশিত: ০৯:৩৫:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬