
স্টাফ রিপোর্টার: বগুড়া সোনাতলা উপজেলার দিগদাইড় ইউনিয়নের ১১০ বছরের পুরাতন ঐতিহ্যবাহী সুখানপুকুর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ ৭ম ও ৮ম শ্রেণিতে অতিরিক্ত ‘খ’ ও ‘গ’ শাখা খোলার অনুমতি প্রদান করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বেসরকারি মাধ্যমিক-১ শাখা বাংলাদেশ সচিবালয় , ঢাকা। স্মারক নং: ৩৭.০০.০০০০.০৭২.৩৩.০০৫.২১.২৭৪, তারিখ: ২০অক্টোবর ২০২৫।
সুখানপুকুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ সকল শিক্ষক, এডহক কমিটি, কমচারী বৃন্দ ও ছাত্রছাত্রীরা এই সাফল্যের জন্য বিশেষভাবে গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়েছেন তাদের প্রিয় সভাপতি জনাব তানজারুল হক তুহিন মহোদয়কে যাঁর দূরদৃষ্টি সঠিক দিকনির্দেশনা ও অক্লান্ত পরিশ্রমে এই ঐতিহাসিক সাফল্য সম্ভব হয়েছে।
এছাড়াও জেলা শিক্ষা অফিসার, রাজশাহী শিক্ষা বোর্ড, উপজেলা নির্বাহী অফিসার, মাউশি এবং শিক্ষা মন্ত্রণালয়কে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

প্রতিবেদক 




















