
স্টাফ রিপোর্টার: বগুড়া সোনাতলা দিগদাইড় ইউনিয়নের শিহিপুর বটতলা বণিক সমিতির উদ্যেগে সুখানপুকুর উচ্চ বিদ্যালয় ও বালিকা বিদ্যালয়ের নব-গঠিত এডহক কমিটির সভাপতিকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত।
উক্ত অনুষ্ঠানটি দুলাল ইলেকট্রিকের পরিচালক দুলাল মিয়ার সভাপত্বিতে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রথমে দেওয়া হয় অত্র এলাকার সন্তান তানজারুল হক তুহিন বিশিষ্ট সমাজ সেবক শিক্ষানুরাগী ব্যক্তি তানজারুল হক তুহিন নব নির্বাচিত সভাপতি সুখানপুকুর উচ্চ বিদ্যালয় এরপর আরেকজন দিগদাইড় ইউনিয়নের বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সুখানপুকুর বালিকা উচ্চ বিদ্যারয়ে সভাপতি সদরুল ইসলাম সবুজ।
নব-গঠিত এডহক কমিটির সভাপতি তানজারুল হক তুহিন ও সদরুল ইসলাম সবুজ বলেন, এই দায়িত্ব আমাদের জন্য বিশাল এক সম্মান ও দায়িত্ববোধের জায়গা। আমরা সর্বদা সততা, নিষ্টা ও আন্তরিকতার সঙ্গে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে কাজ করে যাবো। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা নিয়ে প্রতিষ্ঠানের উন্নয়ন ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে ভূমিকা রাখতে চাই। তারা আরও বলেন, আমরা বিশ্বাস করি সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলা সম্ভব। এজন্যই সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি। শিক্ষা বিস্তারের এই উদ্যগকে ইতিবাচক ভাবে গ্রহণ করেছেন এই উপজেলার সর্বস্তরের জনগণ।
অনুষ্ঠানে উপস্থিত জনসাধারন নব-গঠিত এডহক কমিটির সভাপতিদেরকে অত্র ২টি প্রতিষ্ঠানের লেখাপড়ার মান বৃদ্ধি করার জন্য আহবান জানিয়েছেন।

প্রতিবেদক 




















