০৬:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সোনাতলায় পাগলা কুকুরের উপদ্রব: নারীসহ ১২ জন আহত, এলাকাজুড়ে আতঙ্ক

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: ০৬:১২:৪২ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

বগুড়ার সোনাতলা উপজেলায় একটি পাগলা কুকুরের তাণ্ডবে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সোমবার (২৫ মে) উপজেলার জোড়গাছা ইউনিয়নের দক্ষিণ চড়পাড়া এলাকায় কুকুরটির কামড়ে নারীসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় চিকিৎসাকেন্দ্র ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরেই এলাকাটিতে একটি পাগলা কুকুর সাধারণ মানুষ এবং গবাদি পশুর ওপর ঝাঁপিয়ে পড়ছে। কুকুরটি অত্যন্ত আক্রমণাত্মক হওয়ায় মুহূর্তের মধ্যেই তা লোকালয় থেকে আড়ালে চলে যায়। গত ৩-৪ দিনে এই কুকুরটির কামড়ে অর্ধশতাধিক মানুষ ও গবাদি পশু আক্রান্ত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আহতদের মধ্যে রয়েছেন মানিক মিয়া, জাহাঙ্গীর আলম, সুলতান মিয়া, লাভলী বেগম, আনারুল ইসলাম, তুহিন মিয়া, এনামুল হক, শামসুল আলম, আজাদুল ইসলাম, রত্না বেগম, জাহেদুর রহমান এবং আইয়ুব আলী। এদের বাড়ি সোনাতলার বিভিন্ন গ্রামে।
পাগলা কুকুরটির অব্যাহত আক্রমণের ফলে ওই এলাকার বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। অনেকে ভয়ে ঘর থেকে বের হতেও শঙ্কাবোধ করছেন।
এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মহল জানান, অনেক চেষ্টা করেও এখন পর্যন্ত ক্ষিপ্ত কুকুরটিকে আটক বা নির্মূল করা সম্ভব হয়নি। কুকুরটির উপদ্রব বন্ধে দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

মহাস্থান মাজার জামে মসজিদে সাবেক এমপি মরহুম সাইদ ইস্কান্দার এর আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল 

সোনাতলায় পাগলা কুকুরের উপদ্রব: নারীসহ ১২ জন আহত, এলাকাজুড়ে আতঙ্ক

প্রকাশিত: ০৬:১২:৪২ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬