০৬:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সোনাতলার হরিখালী টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ আশরাফুল ইসলামের ইন্তেকাল

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৭:৫৬:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

বগুড়ার সোনাতলা উপজেলার হরিখালী টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ মোঃ আশরাফুল ইসলাম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বৃহস্পতিবার (১৪ মে) সকাল ৮টা ১৫ মিনিটে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৮ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক ও কলেজ সূত্রে জানা গেছে, গতকাল বুধবার দুপুরে কলেজ ক্যাম্পাসে দায়িত্ব পালনরত অবস্থায় অধ্যক্ষ আশরাফুল ইসলাম হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সহকর্মীরা দ্রুত তাকে অ্যাম্বুলেন্স যোগে টিএমএসএস রফাতুল্লাহ্ কমিউনিটি হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তিনি শেষ বিদায় নেন। মরহুমের জানাযার নামাজ আজ বাদ আসর স্থানীয় হরিখালী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে বলে পারিবারিক ও কলেজ সূত্রে জানা গেছে।
অধ্যক্ষ আশরাফুল ইসলামের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন,বগুড়া-১ আসনের সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম, বগুড়া জেলা পরিষদের প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকির, সোনাতলা উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামানিক ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ নজমুল ইসলাম।
এছাড়া বিভিন্ন কলেজের অধ্যক্ষবৃন্দ, ইউপি চেয়ারম্যান, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ শোক প্রকাশ করেছেন।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

মহাস্থান মাজার জামে মসজিদে সাবেক এমপি মরহুম সাইদ ইস্কান্দার এর আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল 

সোনাতলার হরিখালী টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ আশরাফুল ইসলামের ইন্তেকাল

প্রকাশিত: ০৭:৫৬:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬