০১:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

সোনাতলায় ভ্রাম্যমাণ আদালতে দুই হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা 

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ১১:১৬:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
  • ১০১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: বগুড়ার সোনাতলা পৌর শহরের রেলগেট সংলগ্ন নিউ স্বরনিকা হোটেল ও স্বরনিকা হোটেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।রোববার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানাজ পারভীনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।অভিযানকালে হোটেল দুটিতে নিম্নমানের খাবার প্রস্তুত এবং অস্বাস্থ্যকর পরিবেশ লক্ষ্য করা যায়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে নিউ স্বরনিকা হোটেলকে ৫ হাজার টাকা এবং স্বরনিকা হোটেলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।এছাড়াও হোটেল কর্তৃপক্ষকে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং স্বাস্থ্যসম্মত পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রির জন্য কঠোর নির্দেশনা দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।অন্যদিকে সদর ইউনিয়নের আড়িয়াঘাট এলাকায় বাঙালি নদীর তীরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। তবে অভিযানের খবর পেয়ে বালু উত্তোলনের সঙ্গে জড়িতরা ব্যবহৃত যন্ত্রপাতি সরিয়ে ফেলে পালিয়ে যায়।স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিদিন ভোর থেকে সকাল ৭টা পর্যন্ত আড়িয়াঘাট এলাকায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করা হয়। এ বিষয়ে তারা প্রশাসনের কঠোর নজরদারি ও কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এসময় উপস্থিত ছিলেন সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন ও সঙ্গীয় ফোর্স। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ভুমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

বগুড়ায় অসুস্থ সাংবাদিক মুসা’র শয্যা’র পাশে জাসাস নেতা শফিক ও ছোটন

সোনাতলায় ভ্রাম্যমাণ আদালতে দুই হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা 

প্রকাশিত: ১১:১৬:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬