০৭:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সোনাতলায় নদী থেকে অজ্ঞাত অর্ধগলিত লাশ উদ্ধার

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৬:১১:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে

বগুড়ার সোনাতলায় লোহাগাড়া নদী থেকে অজ্ঞাতনামা অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার দিগদাইড় ইউনিয়ন সংলগ্ন নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে এলাকায় হঠাৎ তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়দের মাঝে সন্দেহের সৃষ্টি হয়। এক পর্যায়ে একজন কৃষক দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে নদীর পাড়ে লাশটি পড়ে থাকতে দেখেন। মুহূর্তেই খবরটি ছড়িয়ে পড়লে আশপাশের মানুষ ঘটনাস্থলে ভিড় জমান এবং পুলিশে খবর দেওয়া হয়। স্থানীয়রা জানান, এর আগে ওই এলাকায় কোনো অস্বাভাবিক দুর্গন্ধ ছিল না।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, উদ্ধার হওয়া মরদেহের মাথা থেকে পেট পর্যন্ত অংশ পচে কঙ্কালে পরিণত হয়েছে।শরীরের নিচের অংশ অর্ধগলিত অবস্থায় রয়েছে। পরনের কাপড় ও শারীরিক গঠন দেখে পুলিশ প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে যে এটি একজন নারীর মরদেহ।

সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমরা অজ্ঞাতনামা এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছি। ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

মহাস্থান মাজার জামে মসজিদে সাবেক এমপি মরহুম সাইদ ইস্কান্দার এর আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল 

সোনাতলায় নদী থেকে অজ্ঞাত অর্ধগলিত লাশ উদ্ধার

প্রকাশিত: ০৬:১১:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬