
স্টাফ রিপোর্টার: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী রাজনীতিমুক্ত মনোরম পরিবেশে বেসরকারী সর্ববৃহৎ সৈয়দ আহম্মদ কলেজে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা ২৯মে/২৪ বুধবার থেকে শুরু হয়েছে। কলেজটি জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজ র্যাংকিং এ রাজশাহী অঞ্চলে পর পর ‘ চার ’ বার ৫ম স্থান অর্জন করেছে। কলেজটি রাজশাহী বিভাগের একমাত্র মডেল কলেজ হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক তালিকাভুক্ত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের CEDP (কলেজ উন্নয়ন প্রকল্প) এর আওতায় কলেজটি A গ্রেডের আওতাভূক্ত। অনার্স বিষয়ে পাশের হার শতভাগ (১০০%) ছাত্র-ছাত্রীদের জন্য আলাদা পরিবহণ ব্যবস্থা আছে। দূরের ছাত্রদের আবাসিক সুবিধা আছে। গরিব ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সুবিধা প্রদান করা হয়।
সৈয়দ আহম্মদ কলেজে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা ২৯মে/২৪ বুধবার থেকে শুরু হয়েছে পরীক্ষা চলাকালে কক্ষ পরিদর্শন করেন অত্র কলেজের অধ্যক্ষ মোঃ সাইদুজ্জামান।

প্রতিবেদক 




















