
শিক্ষার গুণগতমান নিশ্চিত করতে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য আলহাজ কাজী রফিকুল ইসলাম।
বুধবার বগুড়ার সোনাতলা উপজেলার সুখানপুকুর বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত শিক্ষার মান উন্নয়ন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ শহিদুল হক টুল্লুর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহিদুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তব্য দেন সোনাতলা উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামাণিক, সহকারী কমিশনার (ভূমি) জুয়েল মিয়া, সোনাতলা থানার অফিসার ইনচার্জ কবির হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ নজমুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল হক লিপন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ, জোড়গাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রাব্বানী, যুবদল নেতা রাশেদুজ্জামান হান্নান, দিগদাইড় ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাক আহম্মেদ তরুন, সাংগঠনিক সম্পাদক সদরুল আলম সবুজ এবং পাকুল্লা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জিএম আলী হাসান নারুন।
এছাড়াও উপস্থিত ছিলেন দিগদাইড় ইউনিয়ন বিএনপির গণশিক্ষাবিষয়ক সম্পাদক প্রভাষক রেজাউল কবীর, ডা. রাশেদুল হক জুয়েল, সুখানপুকুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ, শিহিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকর, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হাই নারেজ, ইঞ্জিনিয়ার হাফেজ নাসিদুল হক মাসনবী, ইঞ্জিনিয়ার সাদিকুল ইসলাম, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নজরুল ইসলামসহ বিদ্যালয়ের সিনিয়র ও সহকারী শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী এবং অভিভাবকরা।
প্রধান অতিথির বক্তব্যে কাজী রফিকুল ইসলাম বলেন, বিএনপি এ দেশের খেটে খাওয়া ও অভাবী মানুষের দল। এ দেশের ৮৫ শতাংশ মানুষ বিএনপিকে ভালোবাসে। তাই তাদের প্রত্যক্ষ ভোটে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, মনোযোগ সহকারে লেখাপড়া করে নিজেদের প্রতিষ্ঠান ও এলাকার মান বৃদ্ধির গুরুদায়িত্ব শিক্ষার্থীদেরই নিতে হবে। বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে শিক্ষার্থীরা যেসব দাবি জানিয়েছে, সেগুলো অত্যন্ত যুক্তিসঙ্গত ও সময়ের দাবি উল্লেখ করে তিনি পর্যায়ক্রমে এসব দাবি বাস্তবায়নের আশ্বাস দেন।

প্রতিবেদক 



















