
স্টাফ রিপোর্টার: বগুড়া সোনাতলায় ১১ মার্চ সোমবার সুখানপুকুর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া-০১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, সোনাতলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. মিনহাদুজ্জামান লীটন।
ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সুখানপুকুর উচ্চ বিদ্যালয়ে সভাপতি ইঞ্জিনিয়ার মেজবাউল হক জুলু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, অত্র বিদ্যালয়ে প্রধান শিক্ষক হারুনর রশিদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সংসদ সদ্যসের পুত্র বিশিষ্ট শিক্ষাবিদ সাখাওয়াত হোসেন (সজল), দিগদাইড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানআলহাজ্ব মোঃ সহিদুল হক টুল্লু, দিগদাইড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, নিরাঞ্জন চন্দ্র রায়, সাধারণ সম্পাদক মাহফুজ আলম (সোহেল), উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক মাহফুজার রহমান শিপলু, সখানপুকুর উচ্চ বালিকা বিদ্যালয়ে প্রধান শিক্ষক সহিদুল ইসলাম প্রমুখ ।

প্রতিবেদক 




















