০৯:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সাপাহারে তিলনা ইউনিয়নের উপ-নির্বাচনে নৌকা প্রতীকে আব্দুল মান্নান বিজয়ী

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০১:২৫:২৮ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩
  • ৭২ বার পড়া হয়েছে

সাপাহার (নওগাঁ)প্রতিনিধিঃ নওগাঁর সাপাহার উপজেলার ৩নং তিলনা ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আব্দুল মান্নান নৌকা প্রতীকে ৬হাজার ৬৫ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদদ্বী স্বতন্ত্র প্রার্থী শাহরিয়ার সরদার বিদ্যুত আনারস প্রতিকে পেয়েছেন ৪হাজার ৩১৮ভোট। ১৭জুলাই সোমবার সকাল ৮ঘটিকায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
তিলনা ইউনিয়নে মোট ৯টি কেন্দ্রে ৫৯টি বুথে ভোট গ্রহণ করা হয়। ওই ইউনিয়নে নারী ভোটার সংখ্যা ৯৭০৮ ও পুরুষ ভোটার সংখ্যা ৯৫৯৪ সহ সর্বমোট ১৯হাজার ৩০২জন। উপজেলা নির্বাচন অফিসের দেয়া তথ্য মতে সারা ইউনিয়নে গড়ে ৬১%ভোট কাষ্ট হয়েছে। উল্লেখ্য যে গত ৪এপ্রিল ২০২৩ইং তারিখে ওই ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান মোসলেম উদ্দীন এর মৃত্যুর পর সরকারী তফসীল অনুযায়ী উক্ত ইউনিয়নে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

মহাস্থান মাজার জামে মসজিদে সাবেক এমপি মরহুম সাইদ ইস্কান্দার এর আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল 

সাপাহারে তিলনা ইউনিয়নের উপ-নির্বাচনে নৌকা প্রতীকে আব্দুল মান্নান বিজয়ী

প্রকাশিত: ০১:২৫:২৮ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩