১২:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

সান্তাহারে নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক 

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৭:৩৫:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
  • ১৩৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ বগুড়া আদমদীঘি উপজেলার সান্তাহারের বাগবাড়ি এলাকায় নীলসাগর আন্তঃনগর ট্রেনের লাইনচ্যুত হওয়ার ঘটনায় দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ।বৃহস্পতিবার (১৯ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের বাগবাড়ী দক্ষিণপাড়া এলাকায় তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।এ সময় উপস্থিত ছিলেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার,রাজশাহী রেঞ্জের ডিআইজি শাহজাহান আলী,বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান, জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ,আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা বেগম এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান মহিউদ্দীন তালুকদার সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।উল্লেখ্য,বুধবার (১৮ মার্চ) দুপুর প্রায় আড়াইটার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা নীলসাগর আন্তঃনগর ট্রেনটি সান্তাহার জংশন স্টেশনের নিকটবর্তী বাগবাড়ী এলাকায় লাইনচ্যুত হয়। এতে ট্রেনটির ৯টি বগি লাইনচ্যুত হয়ে পড়ে এবং শতাধিক যাত্রী আহত হন।দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। পরে ঈশ্বরদী ও পার্বতীপুর থেকে দুটি রিলিফ ট্রেন এনে উদ্ধার তৎপরতা জোরদার করা হয়।এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে সান্তাহার সহকারী স্টেশন মাস্টার শহিদুল ইসলাম রঞ্জুকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।বর্তমানে লাইনচ্যুত বগিগুলো অপসারণের কাজ শেষ হয়েছে এবং রেললাইন মেরামতের কাজ চলমান রয়েছে। সান্তহার থানার এসআই মাহফুজুর রহমান সত্যতা স্বীকার করে বলেন এখনো প্রায় কুড়ি জন যাত্রী নওগাঁ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে তার মধ্যে ভাঙা রুগীই বেশি। এদিকে আর অল্প সময়ের মধ্যেই ঢাকার সাথে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে জানিয়েছেন সান্তাহার স্টেশন মাস্টার খাতিজা খাতুন।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

বগুড়ায় অসুস্থ সাংবাদিক মুসা’র শয্যা’র পাশে জাসাস নেতা শফিক ও ছোটন

সান্তাহারে নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক 

প্রকাশিত: ০৭:৩৫:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬