১২:৪০ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬

সান্তাহারে নাগরিক কমিটির আহবায়ক কমিটি গঠন

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ১২:৫২:২০ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • ১০৬ বার পড়া হয়েছে

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভা ও জংশন শহরের বিভিন্ন সমস্যা চিহৃিতকরণ ও সমাধান এবং আন্দোলন সংগ্রামের জন্য সমাদৃত সংগঠন সান্তাহার নাগরিক কমিটি। দীর্ঘ তেত্রিশ বছরের পথ চলার এক পর্যায়ে ঝিমিয়ে পড়া সংগঠনকে ফের গতিশীল করার জন্য এক আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।  শনিবার ( ১ আগষ্ঠ) রাতে সান্তাহার মুক্তিযোদ্ধা মার্কেটে অবস্থিত সান্তাহার প্রেসক্লাব কার্যালয়ে ওই সংগঠনের এক সভা করা হয়েছে। প্রেসক্লাবের সভাপতি খায়রুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নতুন করে আহবায়ক কমিটি গঠন করা হয়। সভায় আগামী তিন মাসের মধ্যে নাগরিক কমিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে মর্মে সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। সান্তাহার পৌরসভা ও জংশন শহরের যাবতীয় সমস্যা এবং সেগুলোর সমাধান কল্পে সান্তাহারের সুশীল সমাজের সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিদের নিয়ে ১৯৯৩ সালে প্রতিষ্ঠা করা হয় নাগরিক কমিটি। সেই সময় শুরু করে আজ অবধি সমাজের বিভিন্ন সমস্যা চিহৃত করে তা সমাধান ও উন্নয়ন মূলক কাজে অগ্রণী ভূমিকা পালন করে আসছে এই সংগঠন। প্রতিষ্ঠাকালীন কমিটির সভাপতি সাবেক অধ্যক্ষ মোসলেম উদ্দিন ও সাধারণ সম্পাদক গোলাম আম্বিয়া লুলু সহ কয়েকজন গুণী মানুষ মৃত্যুবরণ করার কারণে মাঝখানে কমিটির কার্যক্রম কিছুটা ঝিমিয়ে পড়ে। কমিটিকে সক্রিয় করতে নতুন করে আবার আহবায়ক কমিটি গঠন করা হয়। শহরের বিশিষ্ট হৃদরোগ চিকিৎসক ডাঃ হামিদুর রহমান রানাকে আহবায়ক,অবসার প্রাপ্ত অধ্যাপক এম এস রুশদানী এবং বীর বিক্রম শহীদ লেফটেন্যান্ট আহসানুল হক কলেজের সহকারি অধ্যাপক মাসুদ রানাকে যুগ্ম আহবায়ক করে ১১ সদস্য বিশিষ্ঠ আহবায়ক কমিটি গঠন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, প্রভাষক আল-আমিন বাবু, বিশিষ্ট ব্যাবসায়ী সাইফুল্লাহ সিদ্দিকী ফ্যান্টম, সান্তাহার প্রেসক্লাবের সভাপতি খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক বক্কর, সিনিয়র সাংবাদিক হারেজুজ্জামান হারেজ, সাংবাদিক মমতাজুর রহমান, রাকিবুল হাসান রাকিব, নয়ন হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

রাজধানী ঢাকায় সান্তাহার সমিতির পক্ষ থেকে এমপি মহিত তালুকদারকে সংবর্ধনা

সান্তাহারে নাগরিক কমিটির আহবায়ক কমিটি গঠন

প্রকাশিত: ১২:৫২:২০ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬