১১:৩১ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

সান্তাহারে দুর্বৃত্তের হামলায় সাংবাদিক আহত

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৬:১৬:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩
  • ৯০ বার পড়া হয়েছে
শিমুল হাসান, আদমদিঘী (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘিতে সাংবাদিক মনসুর আলীর ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সান্তাহার পৌর শহরের বাঁশহাটি এলাকায় পাঁচ-ছয়জন দুর্বৃত্ত তাঁর ওপর অতর্কিত হামলা চালিয়ে দেশীয় অস্ত্র (চাপাতি) দিয়ে শরীরের বিভিন্ন স্থানে জখম করে গুরুতর আহত করে।
তিনি দৈনিক ইনকিলাব পত্রিকার আদমদীঘি উপজেলা সংবাদদাতা ও সান্তাহার পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক । আহত মনসুর আলী জানান, রাতে সান্তাহার নতুন বাজার থেকে পশুখাদ্য কিনে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে বাঁশহাটি এলাকায় পৌঁছলে পিছন থেকে দুটি মোটরসাইকেলে ছয়জনের মতো দুর্বৃত্ত হঠাৎ তাঁর সামনে এসে পথরোধ করে এলাপাতারিভাবে চাপাতি দিয়ে দুই হাতসহ শরীরের বিভিন্ন জায়গায় কুপিয়ে জখম করে। তার চিৎকার শুনে স্থানিয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তার শরীরে ১৬টি শেলাই দেওয়া হয়েছে। তবে কী কারণে এবং কারা তার উপর হামলা করেছে তা তিনি বলতে পারেননি। সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আলমাস আলী সরকার বলেন, দুর্বৃত্তদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

রাকাব রংপুরে মুনাফা বৃদ্ধি ও খেলাপি ঋণ আদায়ের বিশেষ অভিযান উদ্বোধন

সান্তাহারে দুর্বৃত্তের হামলায় সাংবাদিক আহত

প্রকাশিত: ০৬:১৬:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩