০৮:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

সান্তাহারে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচি

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ১১:১৯:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ ”রাখিব চারপাশ পরিষ্কার, করিব ডেঙ্গু প্রতিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ডেঙ্গুর প্রকোপ প্রতিরোধ, মশার প্রজননস্থল ধ্বংস এবং পরিচ্ছন্ন শহর গড়ে তোলার লক্ষ্যে বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌরসভার উদ্যোগে পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বেলা ১১টায় সান্তাহার সিএসডি ও এলএসডি খাদ্যগুদাম এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে খাদ্যগুদাম চত্বরের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। পাশাপাশি ডেঙ্গুবাহী এডিস মশার বংশবিস্তার রোধে সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন সান্তাহার পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরীর,

সান্তাহার পৌরসভার সহকারী প্রকৌশলী মনিরুজ্জামান তালুকদার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। এ কর্মসূচির মাধ্যমে মশার প্রজননস্থল ধ্বংস, ডেঙ্গু প্রতিরোধ এবং পৌর এলাকার পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে জনসচেতনতা সৃষ্টির উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

সোনাতলায় নভেম্বরে ডেংগু আক্রান্ত ২১ রোগী, শীতে বাড়ছে হাঁপানির ভোগান্তি 

সান্তাহারে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচি

প্রকাশিত: ১১:১৯:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬