০৯:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

প্রাণিসম্পদ সপ্তাহে পুষ্টির বার্তা,সোনাতলায় শিক্ষার্থীকে ডিম-দুধ খাওয়ালেন অতিথিরা

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০১:৪৭:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

বিকাশ স্বর্ণকার,সোনাতলা।“রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ,সবার আগে বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার সোনাতলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে উদ্বোধনী র‍্যালি, আলোচনা সভা ও শিক্ষার্থীদের পুষ্টিকর খাবার খাওয়ানোর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৬শে নভেম্বর ) উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।উদ্বোধনী র‍্যালি শেষে উপজেলা পরিষদে অবস্থিত সবুজ সাথী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আনোয়ার হাসানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামাণিক।এদিকে প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বিদ্যালয়ের ২১০ জন শিক্ষার্থীর মাঝে ডিম ও গাভির দুধ খাওয়ানো হয়।শিশুদের পুষ্টি,সুস্বাস্থ্য ও প্রাণিজ আমিষের গুরুত্ব তুলে ধরতে এ উদ্যোগ নেওয়া হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন,মৎস্য কর্মকর্তা আরিফুজ্জামান,ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ মোস্তফা কামাল,বীরমুক্তিযোদ্ধা গাজী সাহাজুল ইসলাম,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রাজ্জাকুল ইসলাম রাজ্জাক,যুবদলের সভাপতি আব্দুল হান্নান,বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এটিএম আনিছুর রহমান,শিক্ষক নেতা বাদশা শেখ সহ বিভিন্ন এলাকার গ্রাম্য পশু চিকিৎসক।কর্মসূচিতে প্রাণিসম্পদ খাতের কার্যক্রম ও চিকিৎসা সেবার পরিধি তুলে ধরার পাশাপাশি মেডিকেল ক্যাম্প,উন্নত পশুচিকিৎসা এবং প্রাণিসম্পদ উন্নয়নে সংশ্লিষ্টদের উদ্বুদ্ধ করা হয়। এ সময় প্রাণি সম্পদের উৎপাদন বৃদ্ধি,আধুনিক চিকিৎসা ও খামারিদের সচেতনতার ওপরেও গুরুত্বারোপ করা হয়

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

দুপচাঁচিয়ায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের দুই নেতা আটক

প্রাণিসম্পদ সপ্তাহে পুষ্টির বার্তা,সোনাতলায় শিক্ষার্থীকে ডিম-দুধ খাওয়ালেন অতিথিরা

প্রকাশিত: ০১:৪৭:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬